ঝালকাঠি ও পিরোজপুরের বিভিন্ন এলাকায় আমড়ার ভালো ফলন হয়। বাগান থেকে তুলে আমড়া নৌকায় করে নিয়ে আসেন চাষিরা। প্রতিদিন বিকেলে বসে জমজমাট হাট। স্থানীয় আড়তে চলে বেচাকেনা, ওজন ও বস্তাবন্দী করার কাজ। এরপর সড়কপথে এসব আমড়া পাঠানো হয় দেশের বিভিন্ন এলাকায়। বর্তমানে প্রতি মণ আমড়া ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। জিন্দাকাঠি, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ২০ অক্টোবরছবি: সাইয়ান