একঝলক (২৯ ডিসেম্বর ২০২৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
সড়কের পাশে পরিত্যক্ত জায়গায় শিমের চাষ করা হয়েছে। তাতে ফুটেছে সুন্দর ফুল। সাতানি, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
২ / ২০
নিজের খেত  থেকে মটরশুঁটি তুলছেন পাহাড়ি এক নারী।  নারাই ছড়ি, রাঙামাটি, ২৯ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
বাঁশ–বেতের বোনা চাঁই দিয়ে গতকাল সন্ধ্যায় কাপ্তাই হ্রদে মাছ ধরছেন এই ব্যক্তি। দীঘলি বাঁক, রাঙামাটি, ২৯ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
কুহালং ইউনিয়নের অনুষ্ঠানে মারমাদের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করা হয়। থোয়াইগ্য পাড়া, বান্দরবান, ২৮ ডিসেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৫ / ২০
বাজারে বিক্রি করার জন্য মাছ ধরার পোলো নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। বুড়িচং, কুমিল্লা, ২৮ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৬ / ২০
ভৈরব নদে নৌকায় জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এক মৎস্যশিকারি। পিঠাভোগ, রূপসা, খুলনা, ২৯ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২০
জলাশয়ে ফুটেছে লাল শাপলা। চম্পকনগর, কুমিল্লা, ২৯ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৮ / ২০
এঁটেল, বেলে ও দোআঁশ মাটির মিশ্রণে তৈরি হয় শৌচালয়ের রিং। গ্রামে কেউ কেউ শৌচালয়ে এই রিং ব্যবহার করে। রিং বানিয়ে রোদে শুকাতে দেওয়া হয়েছে, এরপর পোড়ানো হবে। চাঁদপুর, রূপসা, খুলনা, ২৯ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২০
ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা।  শাহবাগ, ঢাকা, ২৯ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১০ / ২০
ঘন কুয়াশায় ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রাকটি  মহাসড়কে উল্টে যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কানড়া, দাউদকান্দি, কুমিল্লা। ২৯ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২০
মৌসুমি ফল কমলা। শীতের এ সময়ে বিভিন্ন এলাকায় ভ্যানে করেও কমলা বিক্রি করেন খুচরা বিক্রেতারা। জিন্দাবাজার, সিলেট, ২৯ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১২ / ২০
মধু আহরণে ব্যস্ত প্রজাপতি ও মৌমাছি। শিরোইল, রাজশাহী, ২৯ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৩ / ২০
১৪. আবাসনসংকট নিরসনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। ভিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৯ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১৪ / ২০
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন বছরের বই বুঝে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষক সমিতি চত্বর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ ডিসেম্বর
ছবি: সাজেদুল আলম
১৫ / ২০
আমন ধান কাটা শেষ। এখন খালি জমি পড়ে আছে। সেখানে আমন ধান শুকাচ্ছেন নারীরা। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ২৯ ডিসেম্বর
ছবি: সাইয়ান
১৬ / ২০
মেঠো পথের পাশে গাছের সঙ্গে জাল টাঙিয়ে মেরামত করতে ব্যস্ত এক মৎসজীবী। এই জাল দিয়ে নদ–নদীতে দরগি মাছ ধরা হয়। পুঁটি ও অন্যান্য মাছও ধরা পড়ে তাতে। হবিনগর, শায়েস্তাবাদ , বরিশাল, ২৯ ডিসেম্বর
ছবি: সাইয়ান
১৭ / ২০
সপ্তাহের শনি, ররি, মঙ্গল ও বুধবার শাহজাদপুরে কাপড়ের হাট বসে। এ সময় ক্রেতা–বিক্রেতার সমাগমে মুখর হয়ে হাটটি। শাহজাদপুর হাট, সিরাজগঞ্জ, ২৯ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৮ / ২০
পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ—তিন জেলায় বিস্তৃত চলনবিল এলাকায় এখন চোখজুড়ানো শর্ষেখেত। যত দূর চোখ যায়, শুধু হলুদের সমারোহ। শর্ষে ফুলের মধুর লোভে যেমন মৌমাছি উড়ে আসে, তেমনই খাবারের সন্ধানে বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনাও দেখা যায়। নিমাইচড়া, চাটমোহর, পাবনা, ২৯ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
দেশে বাড়ছে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি। তবু ফিরছে না জনসচেতনতা। তিনজনকে মোটরসাইকেলে তুলে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। কারও মাথায় নেই হেলমেট। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৯ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২০ / ২০
বিভিন্ন দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে আজ বিক্ষোভ হয়। এ কারণে সারা দিনই রাজধানীতে ছিল তীব্র যানজট। সায়েন্স ল্যাব এলাকা, ঢাকা, ২৯ডিসেম্বর
ছবি: দীপু মালাকার