একঝলক (২৬ ফেব্রুয়ারি, ২০২৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
শিমুলগাছের ডালে বসে আছে এক পাখি। গোয়ালখালী, খুলনা, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজনের মাঝে লাগানো হয়েছে সারি সারি পলাশগাছ। গাছে এসেছে ফুল। মিয়াবাজার এলাকা, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ২৬ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৩ / ২০
এক ঘণ্টার বেশি সময়ের পাহাড়ি পথ ডিঙিয়ে ছড়ায় পৌঁছানোর পর খাবার পানি সংগ্রহ করছেন কয়েকজন। রুইলুই ত্রিপুরাপাড়া এলাকা, সাজেক, রাঙামাটি, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
পুকুর, ডোবা বা নদীতে স্বর্ণালংকারসহ কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেলে তা তুলে দেন নজরুল ইসলাম। বিনিময়ে তিনি উদ্ধার করা জিনিসের মূল্যের চার ভাগের এক ভাগ টাকা নেন। পাশ খিলপাড়া এলাকা, কিশোরগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ২০
ইটভাটায় কাজ করছে দুই শিশুশ্রমিক। মোস্তাকের মোড়, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান
৬ / ২০
খেত থেকে আলু তুলছেন কৃষক। সাদিপুর এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ২৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৭ / ২০
খেত থেকে শাক তুলছেন এক নারী। পশ্চিম আলিয়াবাদ এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ২৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৮ / ২০
খেত থেকে শর্ষে তুলছেন কৃষক। মোহাম্মদপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৫ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৯ / ২০
আলু তোলা শেষে ধান রোপণের জন্য জমি তৈরি করছেন কৃষক। জমিতে আলু আছে কি না, তা দেখছে কয়েকজন শিশু-কিশোরী। ভক্তিপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৫ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
পাখির উৎপাত থেকে খেত রক্ষায় সাদা পলিথিনের টুকরা লাঠির মাথায় গেঁথে রেখেছেন কৃষক। বাতাসে পলিথিনের টুকরা নড়াচড়া করলে ভয়ে পাখি খেতে আসে না। মইজদ্দিন মোল্যার পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
১১ / ২০
গাছে ফুটেছে আগুনরঙা পলাশ ফুল। বানাইল মহল্লা, শিবগঞ্জ, বগুড়া, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১২ / ২০
মাঠ থেকে আলু তোলা হয়ে গেছে। সেখানে এখন অন্য সবজি চাষ করতে জমি প্রস্তত করছেন কৃষক। সেই জমিতে খাবারের খোঁজে ছুটে বেড়াচ্ছে একঝাঁক বক। দহিলা গ্রাম, শিবগঞ্জ, বগুড়া, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৩ / ২০
মানাস নদে পলি পড়ে ভরাট হয়ে গেছে। পানির প্রবাহ না থাকায় নদজুড়ে কৃষকেরা চাষাবাদ করেছেন বোরো ধান। গুলালবুদাই এলাকা, রংপুর, ২৬ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২০
খেত থেকে শর্ষে তুলে যন্ত্রের সাহায্যে মাড়াই করা হচ্ছে। মাড়াইয়ের পর শর্ষে বস্তাবন্দী করা হচ্ছে। ছুটি ভাটবাউর গ্রাম, মানিকগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি
ছবি: আব্দুল মোমিন
১৫ / ২০
ছুটির দিন থাকায় রাস্তায় পরিবহন কম, আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। তাই ফাঁকা সড়কে ফুটবল খেলায় মেতেছে একদল শিশু-কিশোর। নয়ামাটি এলাকা, নারায়ণগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১৬ / ২০
গ্রামের মাঠে মাঠে আলু তোলার ধুম পড়েছে। মাঠে সারা দিনই ব্যস্ত সময় কাটাচ্ছেন কিষান-কিষানিরা। ঘোড়াধাপ এলাকা, বগুড়া, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৭ / ২০
শর্ষেগাছ তুলে ভ্যানে বাড়ি নিচ্ছেন এক কৃষক। পশ্চিম গঙ্গাবরদী এলাকা, মাচ্চর, ফরিদপুর, ২৬ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২০
নদীপথে আনা ইট খালাস করছেন শ্রমিকেরা। এই ইট রাস্তাসহ বিভিন্ন স্থাপনায় ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়। শ্রমিকেরা ইট খালাসের জন্য দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা মজুরি পান। বেলতলা খেয়াঘাট এলাকা, বরিশাল, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১৯ / ২০
দখল আর দূষণে ঐতিহ্য হারিয়েছে নগরের অন্যতম জেল খাল। খালের দুই পাশে স্থাপনা গড়ে উঠেছে। সেখান থেকে আবর্জনা ফেলার কারণে প্রবাহ হারিয়েছে খাল। এই খালে একসময় মালামাল নিয়ে নৌকা চলাচল করলেও এখন আর তা দেখা যায় না। পোর্ট রোড, বরিশাল, ২৬ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
২০ / ২০
শাহপরীর দ্বীপের বেশির ভাগ মানুষ লবণ চাষ করে জীবিকা নির্বাহ করেন। বর্ষা মৌসুম ছাড়া প্রায় সময় লবণ চাষ হয়। শাহপরীর দ্বীপ, টেকনাফ, ২৬ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল