একঝলক (৩০ অক্টোবর ২০২৬)

১ / ১৩
মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে ২২ দিন পর শরীয়তপুরের জেলেরা পদ্মা ও মেঘনা নদীতে মাছ শিকারের জন্য নেমেছেন। তাঁদের শিকার করা মাছ নদীর তীরবর্তী বিভিন্ন বাজারে বিক্রি করছেন। শুক্রবার সকালের নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকায়
ছবি: সত্যজিৎ ঘোষ
২ / ১৩
সবজির জমি থেকে পালংশাক তুলে আঁটি করার কাজ করছেন স্থানীয় নারী কৃষিশ্রমিকেরা। তাঁরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করে ৩০০ টাকা মজুরি পান। ৩০ অক্টোবর চহেড়া, ডুমুরিয়া উপজেলা, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৩
পথের ধারে জলাশয়ে হাঁসের ঝাঁক। শুক্রবার দোস্তপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
ছবি: সাজেদুল আলম
৪ / ১৩
গোলাম রসূল ৮০ দশক থেকে ঘোড়ার গাড়ি ভাড়ায় চালান। তার দুটি ঘোড়া দিয়ে স্থানীয় বিভিন্ন মালামাল বহনের কাজ করে থাকেন তিনি। খর্ণিয়া, ডুমুরিয়া উপজেলা, খুলনা, সকালে তোলা, ৩০ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৩
খেতের মাচায় ঝুলছে দৃষ্টিনন্দন হরেক রকমের তরমুজ। নিজের তরমুজখেতে শেষ মুহূর্তের পরিচর্যা করছেন কৃষক মো. লিটন। গতকাল দুপুরে মিরসরাইয়ের খৈয়াচাড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রাম
ছবি: ইকবাল হোসেন
৬ / ১৩
শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে ফাতেমা রানীর তীর্থোৎসবে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন পুণ্যার্থীরা। গতকাল রাতে বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে
ছবি: প্রথম আলো
৭ / ১৩
কেওড়াগাছের ডালে বসে আছে হৃষ্টপুষ্ট বানর। কেওড়া ফলের মৌসুমে খাবারের প্রাচুর্যে চঞ্চল হয়ে উঠেছে সুন্দরবনের বানরের দল। গতকাল সুন্দরবনের কয়রা নদীর তীরঘেঁষা বনাঞ্চলে
ছবি: ইমতিয়াজ উদ্দীন
৮ / ১৩
সোনালি রঙের তেঁতুলের সঙ্গে লাল-হলুদ ফুলের সমারোহ। গাছের ডালে ঝুলছে তেঁতুল, পাতার ফাঁকে ফুটে আছে রঙিন ফুল। শুক্রবার কুমিল্লা নগরের হাউজিং এস্টেটের গুলমার্কেট এলাকা
ছবি: আবদুর রহমান
৯ / ১৩
সূর্যের আলো পড়ে ঝিকমিক করছে। সেখান দিয়ে ছোট্ট নৌকা বেয়ে যাচ্ছেন একজন। গতকাল কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলা এলাকায়
ছবি: তাফসিলুল আজিজ
১০ / ১৩
মহাসড়কে চলছিল পাটের গাড়ি। হঠাৎ বৃষ্টি নেমে এলে গাড়ি থামিয়ে পলিথিনে সেই পাট ঢাকার চেষ্টা করছেন চালক। মালিগাছা, পাবনা, ৩০ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৩
মহাসড়কের মাঝের লেনে মহিষকে ঘাস খাওয়াচ্ছেন এক প্রবীণ। গতকাল বনপাড়া, পাবনা-নাটোর মহাসড়ক
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৩
চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীকে ডেঙ্গু রেড জোন ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এলাকার বিভিন্ন স্থানে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন সড়ক ও এলাকায় ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণে কাজ করছেন। শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী পূর্ব দাশ পাড়ায়
ছবি: জুয়েল শীল
১৩ / ১৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ঐশী দাস। আজ সকালে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর বাংলাবাজারে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা লিপি দাস। শুক্রবার সকাল ১০টায়
ছবি: জুয়েল শীল