একঝলক (০৩ মে, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
রাঙামাটি শহরে রাজবন বিহার এলাকায় সুউচ্চ বৌদ্ধমন্দির (প্যাগোডা) নির্মাণকাজ চলছে কয়েক বছর ধরে। মন্দিরের তৃতীয় তলার ঢালাইয়ের কাজে অসংখ্য বৌদ্ধ পুণ্যার্থী নারী, পুরুষ ও শিশুরা পুণ্যের ভাগীদার হওয়ার জন্য স্বেচ্ছাসেবী হয়ে কাজ করছে দুই দিন ধরে। রাঙামাটি, ৩ মে
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৩
বৈদ্যুতিক সার্ভিস তারে বসে আছে একঝাঁক ভাতশালিক ও গোবরে শালিক। নয়াপাড়া, শ্রীপুর, গাজীপুর, ৩ মে
ছবি: সাদিক মৃধা
৩ / ১৩
রংপুর-ফুলবাড়ি মহাসড়কে ঝুঁকি নিয়ে মাড়াইযন্ত্র দিয়ে ধান মাড়াই করা হচ্ছে। ফুলচৌকি এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৩ মে
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৩
কুমিল্লা নগরের পানিনিষ্কাশনের কয়েকটি খালের মধ্যে অন্যতম উত্তর রেসকোর্সের এই খাল। দীর্ঘদিন পরিষ্কার না করায় আবর্জনা জমে জঙ্গলে পরিণত হয়েছে। কাঠের পুল এলাকা, কুমিল্লা, ৩ মে
ছবি: এম সাদেক
৫ / ১৩
বৃষ্টিতে পাকা ধান খেতে পানি জমেছে। জমে থাকা পানি হেঁটে ধানের আঁটি নিয়ে পরিবারকে সহায়তা করছে এই কিশোরী। শাল্টিরহাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৩ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৩
বাজারে আসতে শুরু করেছে সুস্বাদু রসাল ফল লিচু। প্রতি ১০০টি লিচু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। পূবালী চত্বর এলাকা, কুমিল্লা, ৩ মে
ছবি: এম সাদেক
৭ / ১৩
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে চংড়াছড়ি নব আর্য্য প্রবর্তন বিহার থেকে মোটর র‍্যালি বের করা হয়। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ মে
ছবি: পলাশ বড়ুয়া
৮ / ১৩
মেঘলা আকাশে হঠাৎ বৃষ্টিতে কিছুটা স্বস্তি নেমে এসেছিল ঢাকার রাজপথে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ৩ মে
ছবি: সাজিদ হোসেন
৯ / ১৩
সারা রাত বিশ্রাম নিয়ে আবারও পথ চলতে প্রস্তুতি নিচ্ছে হাতিটি। হাতির পিঠে মাহুত সওয়ার হয়ে চলবে গ্রামের পথে পথে। ভূরারঘাট এলাকা, সদর উপজেলা, রংপুর, ৩ মে
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৩
রাজধানীর রায়েরবাজার থেকে পাইকারিভাবে মুরগি কেজিপ্রতি ৩৪০ টাকা দরে কিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩৫০ টাকা দরে বিক্রি করবেন এই খুচরা ব্যবসায়ী। সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা, ৩ মে
ছবি: জাহিদুল করিম
১১ / ১৩
পটোলের মৌসুম শুরু হয়েছে। জমি থেকে তুলে পাইকারের কাছে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখন। তাই সকাল সকাল চাষি মোফাজ্জল হোসেন দম্পতি খেত থেকে পটোল তুলছেন। মাদারপুর, মিঠাপুকুর, রংপুর, ৩ মে
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৩
সড়কের এক দিকে সিগন্যাল পড়েছে, সেখানে যান চলাচল বন্ধ, অন্য দিকে চলছে যানবাহন। মাঝ বরাবর হঠাৎ কুকুরটি চলে আসে। রাস্তার ওপাশে যেতে বিপাকে পড়ে যায় কুকুরটি। পরে পথচারীদের সহায়তায় সড়কটি পার হতে পারে সে। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, ৩ মে
ছবি: জাহিদুল করিম
১৩ / ১৩
ওএমএস চালের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে স্বল্প আয়ের মানুষেরা। সকাল ১০টায়, নয়াবাজার মোড়, চট্টগ্রাম, ৩ মে
ছবি: জুয়েল শীল