একঝলক (২৬ আগস্ট ২০২৬)

১ / ৫
পাটের আঁশ রোদে শুকানো হবে। এর আগে আঁটি বেঁধে এক জায়গায় জড়ো করা হচ্ছে। ঈশান গোপালপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২৫ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
২ / ৫
প্লাস্টিকের জারে পানি ভরা হচ্ছে। পরে তা চায়ের দোকানে সরবরাহ করা হবে। কোমরপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ২৫ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৩ / ৫
রাঙামাটি শহরে প্রতি বুধবার সাপ্তাহিক হাট বসে। বিভিন্ন এলাকা থেকে নৌযানে করে হাটে আসছেন নারী–পুরুষ। দীঘলি বাঁক, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২৬ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৫
বিক্রির জন্য গাছ থেকে তাল কেটে তা স্তূপ করে রাখা হয়েছে। শিশুপার্ক এলাকা, তাড়াশ, সিরাজগঞ্জ, ২৬ আগস্ট
ছবি: সাজেদুল আলম
৫ / ৫
রবিশস্য রোপণের মৌসুম চলে এসেছে। খেত প্রস্তুতের কাজ করছেন কৃষকেরা। বেড়েরবাড়ী, ধুনট, বগুড়া, ২৬ আগস্ট
ছবি: সোয়েল রানা