পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। শোকাবহ পরিবেশে অংশগ্রহণকারীরা তাজিয়া নিয়ে নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করেন। আমবাগান, চট্টগ্রাম, ২৬ জুনছবি: জুয়েল শীল
৩ / ১০
ছুটির দিনে টিকিট কেটে ব্যক্তিমালিকানাধীন পুকুরে বড়শি ফেলে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছ শিকারে বসেছেন তাঁরা। মাছও পাচ্ছেন বেশ। বদরপুর, ফরিদপুর, ২৬ জুনছবি: আলীমুজ্জামান
৪ / ১০
সকাল হলেই প্রয়োজনীয় সওদা কিনতে এবং প্রয়োজনীয় কাজ শেষ করতে গ্রাম থেকে নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় রাঙামাটি শহরে আসতে হয়। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২৬ জুনছবি: সুপ্রিয় চাকমা
তপ্ত দুপুরে গ্রামের খালে ফুটবল খেলার মেতেছে শিশুরা। মানিকদিপা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৬ জুনছবি: সোয়েল রানা
৭ / ১০
পবিত্র আশুরা উপলক্ষে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের শাহাদাতবরণ স্মরণে শোক ও মাতম মিছিল করছেন শিয়া মতাবলম্বীরা। খালিশপুর, খুলনা, ২৬ জুনছবি: সাদ্দাম হোসেন
৮ / ১০
পবিত্র আশুরা উপলক্ষে মেদেনীপুর তরিকার গোয়ালন্দ ইমামবাড়া শরিফের ভক্তদের উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কে তাজিয়া মিছিল বের করেন শিয়া মতাবলম্বীরা। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৬ জুনছবি: এম রাশেদুল হক
৯ / ১০
বাবার কথা বলতে গিয়ে কাঁদছে লামিয়া আক্তার মীম। ২০১৩ সালের ৪ ডিসেম্বর গুমের শিকার হন তার বাবা কাওসার হোসেন। হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার ও মায়ের ডাক আয়োজিত জাতীয় সংলাপ। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা, ২৬ জুনছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১০
হাম-পরবর্তী নিউমোনিয়ার জটিলতায় ভুগছে ছয় মাস বয়সী রুকাইয়া। আইসিইউ না পেয়ে রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে রুকাইয়াকে নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে এসেছেন স্বজনেরা। আগারগাঁও, ঢাকা, ২৬ জুনছবি: শুভ্র কান্তি দাশ