চলাচলে দুর্ভোগ লাঘবে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামের কাঁচা রাস্তার ৩০০ মিটার জায়গায় ইট বিছানোর কাজ করছেন। বাহাদুরপুর, জুড়ী, মৌলভীবাজার, ১৪ জুলাইছবি: কল্যাণ প্রসূন
৯ / ২৩
বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে বেড়েছে খাল-বিলের পানি। সেই সঙ্গে বেড়েছে দেশি মাছের আনাগোনা। নতুন পানিতে জাল দিয়ে মাছ শিকারে নেমেছেন একজন। মুনসেকপুর, শাজাহানপুর, বগুড়া, ১৯ জুলাইছবি: সোয়েল রানা
১০ / ২৩
ফসলের মাঠে ফাঁদ পেতে কুঁচিয়া (কুইচ্চা) ধরতে যাচ্ছেন পান্তুস চন্দ্র বিশ্বাস। প্রতিদিন তিন থেকে চার কেজি কুঁচিয়া ধরতে পারেন তিনি। প্রতি কেজি কুঁচিয়া ৩০০ টাকায় বিক্রি হয়। ঢাকা-মতলব সড়ক, মানিককান্দি, কুমিল্লা, ১৯ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২৩
বাঁশের তৈরি মাছ ধরার চাঁই। খুলনার ফুলতলা থেকে ভ্যানে করে চাঁই নিয়ে বাগেরহাটের ফকিরহাটে নিয়ে যাচ্ছেন এই ভ্যানচালক। খুচরা বাজারে প্রতিটি চাঁই ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। লবণচরা, খুলনা, ১৯ জুলাইছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৩
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সমাবেশ। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ২৩
জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ রুদ্র সেনের বাবা সুবীর কুমার সেন ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করেন। গোর-এ-শহীদ বড় ময়দান, দিনাজপুর, ১৯ জুলাইছবি: প্রথম আলো
১৪ / ২৩
সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে। কচুয়াখলা হাওরে ডিঙিনৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন একজন মৎস্যজীবী। বাজিতপুর, কিশোরগঞ্জ, ১৯ জুলাইছবি: তাফসিলুল আজিজ
১৫ / ২৩
ভবন নির্মাণের জন্য ইট নিয়ে যাচ্ছেন একজন শ্রমিক। চরপাড়া, ময়মনসিংহ, ১৯ জুলাইছবি: মোস্তাফিজুর রহমান
বালু নদের পাড় ঘেঁষে চলছে জাহাজ নির্মাণ ও মেরামতের কাজ। ইটখোলা ডকইয়ার্ড, ঢাকা, ১৯ জুলাইছবি: মীর হোসেন
১৮ / ২৩
নদীপথে চলাচল করা কার্গো জাহাজ পদ্মা নদীর তীরে ভিড়িয়ে মেরামত শেষে রং করা হয়। আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, ফরিদপুর, ১৯ জুলাইছবি: আলীমুজ্জামান
১৯ / ২৩
পদ্মা নদীর পাড়ে রোদের মধ্যে তিলগাছ শুকাতে দিয়েছেন গৃহবধূ। টেপুরাকান্দি, ফরিদপুর, ১৯ জুলাইছবি: আলীমুজ্জামান
২০ / ২৩
তপ্ত দুপুরে ডাবের চাহিদা বেড়ে যায়। এ সময় বেশ চড়া দামে বিক্রি হয় ডাব। খোজারখলা, সিলেট, ১৯ জুলাইছবি: আনিস মাহমুদ
২১ / ২৩
মুঠোফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। খোজারখলা, সিলেট, ১৯ জুলাইছবি: আনিস মাহমুদ
২২ / ২৩
সিলেট নগরের কাজীরবাজার এলাকা দিয়ে ‘মুগনিছড়া’ প্রবাহিত। ময়লা-আবর্জনায় ঠাসা ছড়ার পানি এখন কালচে রং ধারণ করেছে। কাজীরবাজার, সিলেট, ১৯ জুলাইছবি: আনিস মাহমুদ
২৩ / ২৩
রংপুর নগরের সিও বাজার এলাকায় মেসার্স সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভারশন সেন্টারে বিস্ফোরণ হয়। এতে ১ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন। সিও বাজার, রংপুর, ১৯ জুলাইছবি: মঈনুল ইসলাম