একঝলক (৩১ মে ২০২৬)

১ / ১২
ঈদুল আজহার ছুটিতে কক্সবাজার সৈকতে নেমেছে পর্যটকের ঢল। প্রচণ্ড গরমে অনেকেই গা ডুবিয়েছেন সাগরের লোনা জলে। সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার, ৩১ মে
ছবি: আব্দুল কুদ্দুস
২ / ১২
ধান কাটা হলো সারা। জমি থেকে সেই ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। মাঝিপাড়া এলাকা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ৩১ মে
ছবি: সাজেদুল আলম
৩ / ১২
জ্যৈষ্ঠের প্রখর রোদ থেকে বাঁচতে মাথায় উঠেছে গামছা। রেলস্টেশন এলাকা, রাজশাহী, ৩১ মে
ছবি: শহীদুল ইসলাম
৪ / ১২
রংপুরে কয়েক দিন থেকে তীব্র রোদ আর ভ্যাপসা গরমে অস্থির মানুষ। তাই বেড়েছে হাতপাখার চাহিদা। তাল, কাপড় ও বাঁশের চাটাই দিয়ে তৈরি বিভিন্ন রকমের হাতপাখা বিক্রি হচ্ছে ৩০ থেকে ১২০ টাকায়। প্রধান ডাকঘরের সামনে, রংপুর, ৩১ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
বিশ্বকাপ দুয়ারে, আর কদিন বাদেই শুরু হবে মহারণ, ফুটবল উন্মাদনায় মেতে উঠবে বাংলাদেশও। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকার কদর বাড়ে এ সময়ে। বিক্রিও হয় প্রচুর। জাহাজ কোম্পানি মোড়, রংপুর। ৩১ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১২
ঈদের ছুটির শেষ দিনে লালমনিরহাট থেকে সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সোন্দাবাড়ী গ্রাম এলাকা, গাবতলী, বগুড়া, ৩১ মে
ছবি: সোয়েল রানা
৭ / ১২
রংপুরে তীব্র রোদের মধ্যে শিশুকে নিয়ে এক ছাতার নিচে এক দম্পতি। হনুমানতলা, রংপুর, ৩১ মে
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১২
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ অর্থনীতি বিভাগের ৭০ বছর পূর্তি উপলক্ষে দ্বিতীয় পুনর্মিলনীর শোভাযাত্রা। দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থীরা। সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ৩১ মে
ছবি: হাসান মাহমুদ
৯ / ১২
কাপ্তাই হ্রদের পানি এখন অনেক কম। তার মধ্যেই ঈদের ছুটিতে হাউজ বোট ও ইঞ্জিনচালিত ডিঙিনৌকায় ঘোরাঘুরি চলছে হ্রদে। বালুখালী বসন্ত মুখ এলাকা, রাঙামাটি, ৩১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১২
ঈদের ছুটি হয়নি শেষ, চট্টগ্রাম নগরী এখনো এমন ফাঁকা। নিউমার্কেট মোড়, চট্টগ্রাম, ৩১ মে
ছবি: সৌরভ দাশ
১১ / ১২
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। পরিবার–পরিজন নিয়ে ট্রেন থেকে নেমেছেন তাঁরা। কমলাপুর স্টেশন, ঢাকা, ৩১ মে
ছবি: সাজিদ হোসেন
১২ / ১২
ঢাকার ব্যস্ত সড়কগুলো এখনো এমন ফাঁকা। কারণ, ঈদের ছুটি। মানুষ কম বলে যানবাহনও কম। মিরপুর রোড, কল্যাণপুর, ঢাকা, ৩১ মে
ছবি: দীপু মালাকার