একঝলক (২০ সেপ্টেম্বর ২০২৬)

১ / ১৮
সবুজ পাতার ফাঁকে ফুটে আছে সাদা পেয়ারা ফুল। তামাই ফকিরপাড়া, সিরাজগঞ্জ, ২০ সেপ্টেম্বর
ছবি: আরিফুল গণি
২ / ১৮
ডিঙিনৌকায় চেপে বিদ্যালয়ের পথে শিক্ষার্থীরা। মানিকছড়ি মুখ, রাঙামাটি, ২০ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৮
কলার মোচায় উড়ে এসে বসেছে পাখিটি। লুম্বিনী, রাঙামাটি, ২০ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৮
ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কোটবাড়ি, কুমিল্লা, ২০ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান
৫ / ১৮
বৃষ্টির মধ্যে অভিভাবকের সঙ্গে ছাতা মাথায় স্কুলে যাচ্ছে শিশুটি। বয়রা, খুলনা, ২০ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
গাছের ডালে বসে আছে ফিঙে পাখি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ২০ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
৭ / ১৮
পাইকারি বাজার থেকে সবজি কিনে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ২০ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৮
ভারী বর্ষণে সড়কে জমে থাকা পানি পেরিয়ে চলছেন পথচারীরা। রাজারবাগ, ঢাকা, ২০ সেপ্টেম্বর
ছবি: মীর হোসেন
৯ / ১৮
পথের পাশে বৃষ্টিভেজা বেড়েলা ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ সেপ্টেম্বর
ছবি: সাজেদুল আলম
১০ / ১৮
ফুটবল উৎসবের উদ্বোধনে অতিথিদের সঙ্গে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বিদ্যালয় প্রাঙ্গণ, সুনামগঞ্জ, ২০ সেপ্টেম্বর
ছবি: খলিল রহমান
১১ / ১৮
অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটবাড়ি বিশ্বরোড, কুমিল্লা, ২০ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১২ / ১৮
দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা লোকাল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাস থেকে আলামত সংগ্রহ করেন। দৌলতদিয়া, রাজবাড়ী, ২০ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৩ / ১৮
রাজশাহীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পাবনার ঈশ্বরদী উপজেলার রিয়াজউদ্দিন উচ্চবিদ্যালয় ও বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বালিকা উচ্চবিদ্যালয়ের খেলোয়াড়দের লড়াই। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী, ২০ সেপ্টেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৪ / ১৮
যমুনায় মাছ শিকারে ব্যস্ত জেলেরা। চরবাটিয়া, সারিয়াকান্দি, বগুড়া, ২০ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৫ / ১৮
সাইকেলে হরেক পণ্যের পসরা নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক ফেরিওয়ালা। বড়ইতলা, সারিয়াকান্দি, বগুড়া, ২০ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৬ / ১৮
স্থানীয়ভাবে উৎপাদিত মালটা ভ্যানে বিক্রি করছেন এক বিক্রেতা। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ২০ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৭ / ১৮
সড়কে জমে থাকা ময়লা–আবর্জনা পরিষ্কার করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। কলাপট্টি, বরিশাল, ২০ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৮ / ১৮
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ঢাকা, ২০ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন