ওএমএসের চাল কে আগে নেবেন, সে প্রতিযোগিতায় বিবাদে জড়িয়েছেন দুই নারী। ময়লাপোতা মোড়, খুলনা, ৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
২ / ১৭
নির্মাণকাজে ব্যবহৃত বালু বিক্রির জন্য স্তূপ করে রেখেছেন ব্যবসায়ীরা। সে বালুর ওপরে উঠে দুরন্তপনায় মেতেছে শিশু–কিশোর। টিক্কারচর সেতু, কুমিল্লা, ৬ এপ্রিলছবি: এম সাদেক
৩ / ১৭
খেত থেকে ঢ্যাঁড়স তুলে তা বিক্রির জন্য মেপে নিচ্ছেন কৃষক শফিকুল ইসলাম। মেঘাগাছা গ্রাম, বগুড়া সদর, ০৬ মার্চছবি: সোয়েল রানা
৪ / ১৭
আজ ফায়ার সার্ভিস ও এনএসআইয়ের কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ মার্কেট পরিদর্শন করেন। গাউছিয়া মার্কেট, ঢাকা, ৬ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৭
আগুনে পুড়ে বঙ্গবাজার একটি বিধ্বস্ত স্তূপে পরিণত হয়েছে। অনেক ব্যবসায়ী এখনো ধ্বংসস্তূপে নিজেদের মালামাল খুঁজে বেড়াচ্ছেন। বঙ্গবাজার, ঢাকা, ৬ এপ্রিলছবি: সাজিদ হোসেন
৬ / ১৭
শ্রমিকেরা ট্রলার থেকে পাথর খালাস করে নদীর তীরে রাখছেন। প্রতি কেজি পাথর খালাসের জন্য শ্রমিকেরা তিন টাকা ষাট পয়সা করে পান। চরবাড়িয়া, বরিশাল, ০৬ এপ্রিলছবি: সাইয়ান
৭ / ১৭
পাকা বেল বিক্রির জন্য নাটোর থেকে বগুড়া শহরে এনেছেন রবিউল ইসলাম। প্রতিটির দাম হেঁকেছেন ১০০ থেকে ১১০ টাকা। গালাপট্টি মোড়, বগুড়া, ৬ মার্চছবি: সোয়েল রানা
৮ / ১৭
বসন্তে কুহু কুহু ডাকে চারদিক মুখরিত করে কোকিল পাখি। বিভিন্ন গাছগাছালির আড়ালে বসে কোকিল ডাক দেয়। শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৬ এপ্রিলছবি: শিমুল তরফদার
৯ / ১৭
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা ও পাবনার কন্যা প্রয়াত সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকী ছিল আজ বৃহস্পতিবার। প্রতিবছরের মতো জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে তাঁর পাবনার পৈতৃক বাড়িতে। হেমসাগর লেন, গোপালপুর, পাবনা, ৬ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১০ / ১৭
সাংবাদিক সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামালার প্রতিবাদে ‘রংপুরের সাংবাদিক সমাজ’ ব্যানারে মানববন্ধন করা হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। রংপুরে প্রেসক্লাবের সামনে, ৬ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১১ / ১৭
ক্রেতা নেই, এই ফাঁকে শোরুমে বসে একটি কাঁথায় নকশা করছেন কয়েকজন নারী কারিগর। ঢাকাই পট্টি, জামালপুর, ৫ এপ্রিলছবি: প্রথম আলো
১২ / ১৭
সিলেট নগরের ব্যস্ত সড়কে চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলছেন হেলমেটবিহীন এক মোটরসাইকেলচালক। এমন অসচেতন চলাচলের কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কোর্টপয়েন্ট এলাকা, সিলেট, ৬ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১৩ / ১৭
পাখির খাঁচার চাহিদা বাড়ছে দিন দিন। এসব খাঁচা তৈরি করে সেগুলো বিভিন্ন পোষা পাখির দোকানে আকার ও মানভেদে ১৫০ থেকে ৯০০ টাকায় পাইকারি বিক্রি করা হয়। শেরেবাংলা সড়কের আমতলা, খুলনা, ৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৭
সামনে পয়লা বৈশাখ। বিভিন্ন এলাকায় বসবে মেলা। মেলায় বিক্রির জন্য গৃহবধূ কল্পনা রানী পাল তৈরি করছেন মাটির ব্যাংক। বাহিরদিয়া পালপাড়া, মাচ্চর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ৬ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১৫ / ১৭
উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক। বর্তমানে এই মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও সংস্কারকাজ চলমান থাকায় এর অনেক জায়গায় যানবাহন এক লেনে চলাচল করছে। যে কারণে মহাসড়কটিতে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। কড্ডার মোড়, সিরাজগঞ্জ, ৬ এপ্রিলছবি: আরিফুল গণি