একঝলক (৫ এপ্রিল ২০২৬)

১ / ১৯
মাঠের পাশে খালে জাল পেতে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ৫ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৯
বিলের মধ্যে বাঁশের খুঁটিতে বসে আছে একটি মাছরাঙা। বাংলাদেশের গ্রামগঞ্জে জলার কাছে, পুকুরে, উপকূলে, বনে প্রায় ১১ প্রজাতির মাছরাঙা দেখা যায়। মাছরাঙা গাছপালায় ভরা পরিবেশ এবং পরিচ্ছন্ন জলাশয়নির্দেশক পাখি। রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর, ৫ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
৩ / ১৯
সিলেটে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সকালের বৃষ্টিতে ছাতার নিচে শিশুকে আগলে পথ চলছেন অভিভাবক। শিবগঞ্জ, সিলেট, ৫ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৯
গরম বাড়ায় বৈদ্যুতিক ফ্যানের চাহিদা বেড়েছে। বিক্রির জন্য দোকানের সামনে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে সিলিং, টেবিল ও স্ট্যান্ড ফ্যান। জিন্দাবাজার, সিলেট, ৫ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৯
বাড়ন্ত বোরো ধানখেতের মাঝ থেকে উঁকি দিচ্ছে খ্যাঁকশিয়াল। আশেকপুকুর, শাজাহানপুর, বগুড়া, ৫ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৬ / ১৯
সিলেটের চৌহাট্টা-রিকাবীবাজার সড়কের বিভিন্ন স্থানে ফুটপাত ধসে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এরপরও ঝুঁকি নিয়ে ওই পথেই চলছেন পথচারী। চৌহাট্টা, সিলেট, ৫ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৯
পটোলের খেতে সেচ দিচ্ছেন তাঁরা। সাজাপুর বেলপুকুর, বগুড়া, ৫ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৮ / ১৯
বান্দরবান আর্ট সেন্টারের দুই শিক্ষার্থীর তুলিতে দেয়ালে ফুটে উঠছে পাহাড়ি সংস্কৃতির ‘সাংগ্রাই’ উৎসবের গ্রাফিতি। উজানীপাড়া, বান্দরবান, ৫ এপ্রিল
ছবি: মং হাই সিং মারমা
৯ / ১৯
বাগান থেকে সংগ্রহ করা শজনে আঁটি করে সাজানো হচ্ছে, পাইকারি কেনার পর এখন খুচরা বাজারের অপেক্ষায়। প্রতি কেজি বিক্রি হবে ৪০ থেকে ৪৫ টাকায়। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা , খুলনা, ৫ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৯
সাঙ্গু নদীর পাড়ে ভেজা বালু দিয়ে দুর্গ বানানোর খেলায় মেতেছে দুই কিশোরী। উজানীপাড়া ঘাট, বান্দরবান, ৫ এপ্রিল
ছবি: মং হাই সিং মারমা
১১ / ১৯
নিজের খেত থেকে লাউ তুলে বাড়ির এক কোনায় স্তূপ করছেন এই পাহাড়ি নারী। শহর থেকে আসা পাইকারেরা এখান থেকেই তা কিনে নিয়ে যাবেন। বটতলী ওয়াগগা, কাপ্তাই, রাঙামাটি, ৫ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৯
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি। মিটফোর্ড হাসপাতালের মর্গের সামনে, ঢাকা, ৫ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৩ / ১৯
জুম চাষের মৌসুমে স্বামী-স্ত্রীর ব্যস্ততা—একজন গর্ত করছেন, অন্যজন কলার চারা নিয়ে প্রস্তুত রোপণের জন্য। কামিলাছড়ি আগরবাগান, রাঙামাটি, ৫ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৯
হামে আক্রান্ত এক শিশুকে অক্সিজেন দেওয়া হচ্ছে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, ঢাকা, ৫ এপ্রিল
ছবি: মীর হোসেন
১৫ / ১৯
পথের ধারের গাছের বসে কুহু কুহু ডাকছে কোকিল পাখি। আশেকপুকুর, শাজাহানপুর, বগুড়া, ৫ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৬ / ১৯
সিলেট থেকে ব্যবসায়ীরা আনারস সংগ্রহ করে এনে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য আড়তে সংরক্ষণ করছেন। গোয়ালচামট, ফরিদপুর, ৫ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৯
কৃষকের ঘরে পেঁয়াজ ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সংরক্ষণের আয়োজন। মাচার জন্য বাঁশ দিয়ে বানা তৈরিতে ব্যস্ত এই মা ও মেয়ে। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ৫ এপ্রিল
।ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৯
চন্দ্রঘোনা ফেরিঘাটে একটি মাত্র ফেরি চলাচল করায় যানবাহন পারাপারে দুই পাড়েই তৈরি হয় অপেক্ষার সারি। কাপ্তাই, রাঙামাটি, ৫ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ১৯
অটো ভ্যানে বাঙ্গি ফেরি করে বিক্রি করছেন এই বিক্রেতা। তাড়াশ, সিরাজগঞ্জ, ৫ এপ্রিল
ছবি: সাজেদুল আলম