বর্ষায় হাওরাঞ্চলের নদ-নদী, হাওর-বাঁওড় পানিতে ভরপুর। এই সময়ে অনেকেই হাওরে নৌভ্রমণে আসেন। বিভিন্ন হাওর-নদ-নদী হয়ে নৌকায় করে সিলেট শহরে প্রবেশ করছে পর্যটকবাহী নৌকা। সিলেট নগরের সুরমা নদীর কাজীরবাজার এলাকা, ১২ আগস্টছবি: আনিস মাহমুদ
২ / ৮
2. সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এই বর্ষায় যাত্রীবাহী ও যান চলাচল করাতে সমস্যায় পড়তে হচ্ছে চালকদের। ১২ আগস্ট। ছবি: প্রথম আলো
৩ / ৮
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ধসে গেছে সড়কের এক পাশ। কেরানীহাট-বান্দরবান সড়কের বুড়ির দোকান এলাকা, সাতকানিয়া, চট্টগ্রাম, ১২ আগস্টছবি: মামুন মুহাম্মদ
৪ / ৮
হ্যাচারি থেকে মাছ কিনে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছেন একজন মৎস্য ব্যবসায়ী। জালুয়াপাড়া, কুমিল্লা সদর উপজেলা, ১২ আগস্টছবি: এম সাদেক
৫ / ৮
বৃষ্টির পর চারদিকে থইথই পানি। এই পানিতে টানাজাল নিয়ে মাছ ধরতে এসেছে শিশুটি। মানসীনগর, সিলেট সদর, ১২ আগস্টছবি: আনিস মাহমুদ
বৃষ্টিতে ধানখেতে পানি জমে আছে। এই পানিতে মাছ ধরার জন্য ধানখেতের আলপথে চাঁই বসাচ্ছেন এই দুজন। দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তবর্তী উত্তর দাউদপুর, ১২ আগস্টছবি: প্রথম আলো
৮ / ৮
পাটের বর্তমান বাজারমূল্য ভালো। অধিক লাভের আশায় পাট বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। বাহাদুরপুর, গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ আগস্ট।ছবি: এম রাশেদুল হক