দূর থেকে মনে হয় যেন সাদা গালিচা বিছিয়ে রাখা হয়েছে। আসলে এটা বীজ পেঁয়াজের মাঠ। পেঁয়াজের বীজ উৎপাদনে সুনাম রয়েছে ফরিদপুরের। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১ হাজার ৮৬৫ হেক্টর জমিতে বীজ পেঁয়াজের আবাদ করেছেন কৃষকেরা। গোবিন্দপুর, ফরিদপুর, ২৩ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ম্যাচ শুরু হয়েছে। নর্থ জোন ও ইস্ট জোন খেলা চলাকালে মাঠে দর্শকেরা। শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া, ২৩ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
ঈদ উপলক্ষে টুপিতে সেলাইয়ের নকশা করার হিড়িক। এই টুপি যাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। একটি টুপি সেলাই করে নকশাভেদে এক হাজার থেকে দেড় হাজার টাকা পারিশ্রমিক পান নারী শ্রমিকেরা। বৈকুণ্ঠপুর, রংপুর, ২৩ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১১ / ২২
নৌকা থেকে জাল ফেলে মাছ ধরছেন তাঁরা। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ২৩ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১২ / ২২
ঈদ উপলক্ষে যাত্রীদের আকৃষ্ট করতে পুরোনো বাস সংস্কারের মাধ্যমে চকচকে করে নিচ্ছেন পরিবহন ব্যবসায়ীরা। আবার কেউ কেউ পুরোনো বাসের যন্ত্রপাতি দিয়ে নতুন বাস বানাচ্ছেন। কেন্দ্রীয় বাস টার্মিনাল, রংপুর, ২৩ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৩ / ২২
সাইকেলে প্লাস্টিকের গৃহস্থালির পণ্য নিয়ে বিক্রি করতে যাচ্ছেন তিনি। সেন্টারের হাট, রংপুর, ২৩ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৪ / ২২
জমিতে সেচের পাইপ থেকে পানি চুইয়ে কংক্রিটের রাস্তায় জমেছে। সেখানে গোসল করতে নেমেছে বুলবুল পাখি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২৩ ফেব্রুয়ারিছবি: সাদিক মৃধা
১৫ / ২২
পানের বরজে পরিচর্যার কাজে ব্যস্ত চাষি। বলরামপুর, রংপুর, ২৩ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৬ / ২২
মৎস্য অবতরণ কেন্দ্রের বাজারে নানা ধরনের মাছ বিক্রির জন্য নিয়ে বসেছেন বিক্রেতারা। তাঁরা জানান, রোজার শুরুর দিকে দাম বেশি থাকলেও এখন মাছের দাম কিছুটা কম। পোর্ট রোড, বরিশাল, ২৩ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
১৭ / ২২
শহরের বাড়ির টিনের চালায় দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে একটি বেজি। রহমাননগর, বগুড়া, ২৩ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১৮ / ২২
রমজানে বরিশালের পাইকারি বাজার থেকে নানা ধরনের নিত্যপণ্য কিনে নিয়ে ট্রলারে তুলছেন শ্রমিকেরা। নদীপথে নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট গন্তব্যে। পোর্ট রোড, বরিশাল, ২৩ ফেব্রুয়ারিছবি: সাইয়ান