গ্রামীণ জলাশয়ের কাঁদায় নেমে মাছ শিকার করছে দুই শিশু। বাগবাড়ী, গাবতলী, বগুড়া, ১০ মার্চছবি: সোয়েল রানা
২ / ২৫
পথের ধারে ফুটে থাকা বুনো ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১০ মার্চছবি: সাজেদুল আলম
৩ / ২৫
আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন মুসল্লিরা যেন সুন্দর ও পরিপাটি পরিবেশে নামাজ আদায় করতে পারেন, তার জন্য চলছে ঈদগাহ মাঠের সংস্কারকাজ। বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, ১০ মার্চছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৫
ঈদে রেলযাত্রা নির্বিঘ্ন করতে রেলপথ সংস্কারে ব্যস্ত রেলশ্রমিকেরা। বল্লভবিষু, কাউনিয়া, রংপুর, ১০ মার্চছবি: মঈনুল ইসলাম
৫ / ২৫
বর্ষা আসার আগেই ভেঙে গেছে সড়কটি। এই মৌসুমে সড়কটি সংস্কার না করলে বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। পানছড়ি, খাগড়াছড়ি, ১০ মার্চছবি: জয়ন্তী দেওয়ান
ডিঙি নৌকা মেরামতকাজ করছেন পাহাড়ি এক কারিগর। বর্ষায় কাপ্তাই হ্রদে পানি কম থাকায় নৌকাগুলো মেরামত করা হচ্ছে। নাঙেল পাড়া, রাঙামাটি, ১০ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৫
সুন্দরবনে শিকারিদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে জবাই করা এই হরিণ উদ্ধার করা হয়। পরে তা মাটিতে পুঁতে ফেলা হয়। কয়রা, খুলনা, ১০ মার্চছবি: ইমতিয়াজ উদ্দীন
১০ / ২৫
পাইলট প্রকল্পের অংশ হিসেবে সারা দেশের ১৪টি স্থানে একযোগে আজ মঙ্গলবার এই কার্ড বিতরণ শুরু হয়। বগুড়ায় এক নারী ফ্যামিলি কার্ডের ২ হাজার ৫০০ টাকা পেয়েছেন। মোবাইলে টাকা আসার সেই খুদে বার্তা দেখাচ্ছেন তিনি। গোপালবাড়ী, বগুড়া, ১০ মার্চছবি: সোয়েল রানা
১১ / ২৫
গাছে আমের গুটি দিন দিন বড় হচ্ছে। সরকারি শাহ সুলতান কলেজ এলাকা, বগুড়া, ১০ মার্চছবি: সোয়েল রানা
১২ / ২৫
ঝাঁকে ঝাঁকে বাদুড় বসে আছে শুকনা মেহগনিগাছজুড়ে। কাউনিয়া, রংপুর, ১০ মার্চছবি: মঈনুল ইসলাম
পেট্রল ১৭০ টাকা দামে খোলাবাজারে বিক্রি হচ্ছে। দিয়াবাড়ি ২ নম্বর ব্রিজের গোড়ায়, উত্তরা, ১০ মার্চছবি: খালেদ সরকার
১৫ / ২৫
গাছজুড়ে থোকায় থোকায় ঝুলে আছে কচি কাঁঠাল। বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, ১০ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৫
সিলেটের কয়েকটি সিএনজি রিফুয়েলিং ও পেট্রলপাম্পে হামলা-ভাঙচুর ও কর্মচারীদের মারধরের ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন পাম্প ব্যবসায়ীরা। সোমবার রাত থেকে চলছে এই ধর্মঘট। সোবহানীঘাট, সিলেট, ১০ মার্চছবি: আনিস মাহমুদ
১৭ / ২৫
গাছের ডালে বসেছে বাজপাখি। ঘিওর, মানিকগঞ্জ, ১০ মার্চছবি: আব্দুল মোমিন
১৮ / ২৫
গ্রীষ্মের ফল বেল। গরমে বেলের শরবতের চাহিদা থাকায় ফলটি বেশ বিক্রি হচ্ছে। জিন্দাবাজার, সিলেট, ১০ মার্চছবি: আনিস মাহমুদ
১৯ / ২৫
কাপ্তাই হ্রদে ডিঙিনৌকায় রাতে মাছ শিকারের পর সকালে বিশ্রাম নিচ্ছেন এই জেলে। কমতলী, বুড়িঘাট, রাঙামাটি, ১০ মার্চছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২৫
ভাইকে কোলে নিয়ে গ্রামের রাস্তা ধরে ঘুরতে বেরিয়েছে বোন। গেৎশিমানী পাড়া, বান্দরবান, ১০ মার্চছবি: মং হাই সিং মারমা
২১ / ২৫
বসন্তের আগমনে প্রকৃতি নতুন রঙে সেজে উঠেছে। গাছের ডালে ফুটে থাকা স্টারকুলিয়া ফোয়েটিডা আগুনরঙা লাল ফল চারপাশে ছড়িয়ে দিচ্ছে দৃষ্টিনন্দন সৌন্দর্য। এটি সাধারণত জংলি বাদাম নামেও পরিচিত। তবে মারমা ভাষায় একে ফিউ আপাং সি নামে ডাকা হয়। বান্দরবান-রুমা সড়ক, ১০ মার্চছবি: মং হাই সিং মারমা
সিলেট সিটি করপোরেশন নগরজুড়ে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে। দাড়িয়াপাড়া, সিলেট, ১০ মার্চছবি: আনিস মাহমুদ
২৪ / ২৫
খাদ্য অধিদপ্তর পরিচালিত ও এমএস দোকানে চাল ও আটা কিনতে সকাল থেকে অপেক্ষা করছেন ক্রেতারা। একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে মাথাপিছু সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২৪ টাকা কেজি দরে আটা কিনতে পারবেন। বাস টার্মিনাল, পাবনা, ১০ মার্চছবি: হাসান মাহমুদ
২৫ / ২৫
ঈদের আগে বেতন ও ঈদ বোনাসের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতিতে এতাত্মতা জানিয়ে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হল চত্বরেছবি: সাইয়ান