এক ঝলক (১ জুলাই, ২০২৩)

১ / ১৪
ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ফারাজ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার জগন্নাথপুরের রোটারি চক্ষু হাসপাতালে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফারাজ আইয়াজ হোসেন হোলি আর্টিজান হামলায় নিহত হন। কুমিল্লা, ১ জুলাই
ছবি: এম সাদেক
২ / ১৪
ঈদ উপলক্ষে রংপুর নগরের বিভিন্ন স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের ফুটবল উৎসব চলছে। রংপুর জিলা স্কুলের মাঠ, ৩০ জুন
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৪
আষাঢ়ের বৃষ্টি পড়ে যখন-তখন। তাই খাল দিয়ে ছোট্ট ট্রলারে পলিথিন দিয়ে ঢেকে কোথাও যাচ্ছে একটি পরিবার। সোহাগদল, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৪
ভোরের বৃষ্টিভেজা পেঁপেগাছের ফুল থেকে মধু সংগ্রহ করছে প্রজাপতি। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১ জুলাই
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৪
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ এ হামলার সাত বছর পূর্তি। গুলশান, ১ জুলাই
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১৪
ঈদের ছুটি শেষ হলেও ফাঁকা বাণিজ্যিক এলাকা মতিঝিল। ঢাকা, ১ জুলাই
ছবি: দীপু মালাকার
৭ / ১৪
ঈদ–পরবর্তী সাক্ষাতে কুশল বিনিময় শেষে কোলাকুলি করছেন সহকর্মীরা। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল, ১ জুলাই
ছবি: দীপু মালাকার
৮ / ১৪
গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শনিবার বেলা তিনটার দিকে ডাকবাংলো পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরের ছিল। ওই পয়েন্টে বিপৎসীমা ৬ দশমিক ৫৫ সেন্টিমিটার। উব্দাখালী নদীর কলমাকান্দা গুদারাঘাট এলাকা, ১ জুলাই
ছবি: প্রথম আলো।
৯ / ১৪
পর্যটক কম, তাই লেক–ভ্রমণের নৌকাগুলো রাঙামাটির ঝুলন্ত সেতুর কাছে পর্যটন ঘাটে ভিড়িয়ে রেখেছেন মালিকেরা। ঘণ্টা চুক্তিতে এই নৌকা ভাড়া করা হয়। রাঙামাটি, ১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৪
সিলেটে সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। তাই চলাচল করতে গিয়ে লোকজনকে বেশ ভোগান্তিতেই পড়তে হয়। শিবগঞ্জ এলাকা, সিলেট, ১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৪
শহীদনগর-জুরানপুরের বেহাল সড়ক। ষোলপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
১২ / ১৪
ঝুঁকি নিয়ে মহাসড়কে ট্রাকে চড়ে ঈদ আনন্দে মেতেছে একদল তরুণ। রংপুর-দিনাজপুর মহাসড়কের মেডিকেল মোড় এলাকা, রংপুর, ১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৪
গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলায় তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। কাটিগ্রাম কবরস্থান, মানিকগঞ্জ, ১ জুলাই
ছবি: আব্দুল মোমিন
১৪ / ১৪
ঈদ উদ্‌যাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। কমলাপুর রেলস্টেশন, ১ জুলাই
ছবি: সাজিদ হোসেন