একঝলক (৭ আগস্ট ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
শ্রাবণের তপ্ত দিন। প্রখর রোদ আর গরমে ঘেমে একাকার ভ্যানচালক। জীবিকার তাগিদে ঘামভেজা শরীর নিয়েই গন্তব্যে চলেছেন তিনি। ঝালোপাড়া, সিলেট, ৭ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২ / ২৮
মুলা শীতকালীন সবজি হলেও এখন বারো মাসেই আবাদ হয়। খেত থেকে মুলা তুলছেন কৃষক। পাইকারিতে প্রতি মণ মুলা ৬৪০ থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। নজরারপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ৭ আগস্ট
ছবি: সোয়েল রানা
৩ / ২৮
সিলেটের পাহাড়-টিলায় নানা জাতের লেবুর ফলন হয়। ঝাঁপিতে করে ‘জারা লেবু’ বিক্রি করতে বেরিয়েছেন এক ব্যক্তি। সিলেট অঞ্চলে খাবার টেবিলে সালাদ হিসেবে জারা লেবুর বেশ কদর রয়েছে। কদমতলী, সিলেট, ৭ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৮
ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকার সবুজ মোল্লার হত্যাকারী অণু ও রিয়ানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী। প্রেসক্লাব, ফরিদপুর, ৭ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৫ / ২৮
তেলের মূল্যবৃদ্ধিতে ভাড়া নিয়ে যাত্রী ও অটোচালকের বাগ্‌বিতণ্ডায় ও মারামারিতে যান চলাচল বন্ধ। এখন মানুষের চলাচল মোটরসাইকেলনির্ভর। অতিরিক্ত মানুষ নিয়ে ঝুঁকিতে মোটরসাইকেল চলাচল। বনরূপা, রাঙামাটি, ৭ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৮
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন–এসি বাসে আগের ভাড়া ৪৫ টাকা ছিল, বর্তমানে নিচ্ছে ৬৫ টাকা। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। সড়কে বাস চলছে কম। একটি বাস এলে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল, নারায়ণগঞ্জ, ৭ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৭ / ২৮
গ্রামীণ মাঠের আল ধরে স্কুল যাচ্ছে দুই শিক্ষার্থী। নজরারপাড়া গ্রাম, গাবতলী, বগুড়া, ৭ আগস্ট
ছবি: সোয়েল রানা
৮ / ২৮
জ্বালানি তেলের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে বাসদ বরিশাল জেলা শাখা। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল, ৭ আগস্ট
ছবি: সাইয়ান
৯ / ২৮
দৌলতদিয়া লঞ্চঘাট এখন যাত্রীশূন্য। যাত্রীর অভাবে অধিকাংশ সময় এভাবে অলস সময় পার করছে লঞ্চগুলো। গোয়ালন্দ, রাজবাড়ী, ৭ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
১০ / ২৮
দীর্ঘদিন ধরে খুলনার নতুন রাস্তা থেকে বিআইডিসি সড়কটির বেহাল দশা। নতুন রাস্তার মোড়ে এ রকম বড় বড় গর্ত তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে যাতায়াতকারীদের। নতুন রাস্তা মোড়, খুলনা, ৭ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৮
কমিশন বৃদ্ধির দাবিতে বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতি ও পাম্প মালিক সমিতি, খুলনা বিভাগ কর্তৃক ডিপো থেকে জ্বালানি উত্তোলনে ২৪ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দেয়। তেলের ডিপোর সামনে দাঁড়িয়ে ট্যাংকলরিগুলো। মেঘনা পেট্রোলিয়াম গেট, খুলনা, ৭ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৮
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিআরটিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বাসের ভাড়ার অনিয়ম, গাড়ির রুট পারমিট এবং ফিটনেস যাচাই করছে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল গেট, ঢাকা, ৭ আগস্ট
ছবি: খালেদ সরকার
১৩ / ২৮
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন, ঢাকা, ৭ আগস্ট
ছবি: দীপু মালাকার
১৪ / ২৮
ভোলায় বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে ভোলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জেলা ও দায়রা জজ আদালত, ভোলা, ৭ আগস্ট
ছবি: নেয়ামতউল্যাহ
১৫ / ২৮
কাঁকরোল ফুলে পরাগায়ন ঘটাচ্ছেন এক কিষানি। মোলংহাট, মিঠাপুকুর, রংপুর, ৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৮
পিকআপ ভ্যানে মালপত্রের ওপর ঘুমিয়ে আছেন শ্রমিকেরা। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৭ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
১৭ / ২৮
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর যানবাহন চলাচল করছে কম। এতে কাজে বের হওয়া অনেককে বিপাকে পড়তে হয়। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৭ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২৮
বাড়ির উঠানে বসে বাঁশের পণ্য তৈরি করছেন কৃষক সোলেয়মান মোল্লা। স্থানীয়ভাবে এগুলো ‘ভার’ নামে পরিচিত। হাটে প্রতি জোড়া ভার বিক্রি হয় ২৫০ থেকে ৩০০ টাকায়। নজরারপাড়া, গাবতলী, বগুড়া, ৭ আগস্ট
ছবি: সোয়েল রানা
১৯ / ২৮
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারাপাড়া গ্রামের শতাধিক পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। মাটি দিয়ে কলস, পাতিল, তাওয়া, চায়ের কাপ, মগসহ নানা সামগ্রী তৈরি করেন এসব পরিবারের সদস্যরা। হাবিবা মৃৎশিল্পকেন্দ্র, বারাপাড়া, কুমিল্লা, ৭ আগস্ট
ছবি: এম সাদেক
২০ / ২৮
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাভার, ঢাকা, ৭ আগস্ট
ছবি: প্রথম আলো
২১ / ২৮
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বেড়েছে সাইকেলের চাহিদা। পুরোনো সাইকেল কিনতেও হাটে ভিড় করছেন মানুষ। প্রকারভেদে পুরোনো এসব সাইকেল বিক্রি হচ্ছে দুই হাজার থেকে আট হাজার টাকায়। লালবাগ, রংপুর, ৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২৮
আগামী মঙ্গলবার পবিত্র আশুরায় তাজিয়া মিছিলে অংশ নিতে লোকজন যাচ্ছেন যশোর শহরে। তবে বাস চলাচল কম থাকায় ঝুঁকি নিয়ে অনেককে ট্রেনের ছাদে উঠতে দেখা যায়। নওয়াপাড়া স্টেশন, অভয়নগর, যশোর, ৭ আগস্ট
ছবি: মাসুদ আলম
২৩ / ২৮
টিসিবির পণ্য কিনতে নারী–পুরুষের দীর্ঘ লাইন। সাতকানিয়া, চট্টগ্রাম, ৭ আগস্ট
ছবি: মামুন মুহাম্মদ
২৪ / ২৮
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ঢাকা মহানগর শাখার মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৭ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
২৫ / ২৮
পথচারী প্রবিধানমালা দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৭ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
২৬ / ২৮
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পাম্পগুলো ভোক্তাদের সঠিক পরিমাণে তেল দিচ্ছে কি না, তা যাচাই করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। কাজলা, যাত্রাবাড়ী, ঢাকা, ৭ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
২৭ / ২৮
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে প্রগতিশীল ছাত্রসংগঠনের সমাবেশে পুলিশের লাঠিপেটা। ঢাকা, ৭ আগস্ট
ছবি: দীপু মালাকার
২৮ / ২৮
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে হারিকেন নিয়ে মিছিল করে গণসংহতি আন্দোলন। শাহবাগ, ঢাকা, ৭ আগস্ট
ছবি: দীপু মালাকার