একঝলক (৯ মে, ২০২৩)

১ / ১৮
গ্রামের মেঠো পথ দিয়ে এসএসসি পরীক্ষার্থীরা রিকশাভ্যানে গাদাগাদি করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে। পাইকারহাট, মিঠাপুকুর, রংপুর, ৯ মে
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৮
কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত নিকলীতে বাদামের ফলন ভালো হয়েছে। গত বছরের তুলনায় এবার দামও বেশি পাচ্ছে। জমি থেকে বাদাম তুলে মাথায় করে নিয়ে আসছেন এক চাষি। বেড়িবাঁধ এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ৯ মে
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ১৮
ধানখেতে কয় দিন আগের হওয়া বৃষ্টির পানি উঠেছিল, আর নামেনি। তাই ধান কাটতে কৃষক ব্যবহার করছেন কলাগাছের ভেলা। নূরনগর, খুলনা, ৯ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৮
হাওরে ধানের বাম্পার ফলন হয়েছে। ধান রাখার জন্য বাঁশের তৈরি ডোলার চাহিদা এখন অনেক। তাই কারিগর আবদুল হেকিমের মুখে হাসির ঝিলিক। প্রতিটি ডোলা ৫০০ থেকে ৬০০ টাকা করে তিনি বিক্রি করছেন। করিমগঞ্জ-নিকলী রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়ক, কিশোরগঞ্জে, ৯ মে
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ১৮
পাহাড়ি নারী সুমতি বালা চাকমা। নিজের খেত থেকে বরবটি তুলছেন। স্থানীয় হাটে কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয় এটি। আলুটিলা গ্রাম, সদর উপজেলা, রাঙামাটি, ৯ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৮
তালগাছে বাবুই পাখির বাসা। বর্ষা আসছে, তাই বাবুইগুলো বাসা বুনতে তোড়জোড় শুরু করেছে। নতুনপাড়া, রাঙামাটি, ৯ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৮
গরমের সুস্বাদু ফল তাল বাজারে আসতে শুরু করেছে। এক বিক্রেতা রাস্তার পাশে সড়কে ভ্যানে করে পানিতাল বিক্রি করছেন। বিক্রেতা এই তাল বরিশাল নগরের ঝরঝরিয়াতোলা থেকে কিনে এনেছেন বিক্রির জন্য। প্রতিটি ১৫ টাকা করে বিক্রি করা হচ্ছে। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল নগর, ৯ মে
ছবি: সাইয়ান
৮ / ১৮
বহুতল ভবনে ঝুঁকি নিয়ে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসাচ্ছেন এক মিস্ত্রি। আবু নাসের হাসপাতাল মোড় এলাকা, খুলনা, ৯ মে
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৮
শিকারের আশায় তীক্ষ্ণদৃষ্টিতে তাকিয়ে আছে মাছরাঙা। রামেশ্বরপুর গ্রাম, গাবতলী, বগুড়া, ৯ মে
ছবি: সোয়েল রানা
১০ / ১৮
চা-বাগানের টিলার চূড়া থেকে কাঁঠাল সংগ্রহ করে এনেছেন এই চা-শ্রমিক। সড়কের পাশে রেখে বিক্রি করা হবে কাঁঠাল। মালনীছড়া চা-বাগান এলাকা, সিলেট, ৯ মে
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৮
ঘাস খাওয়ানের জন্য ঘোড়াটিকে সড়কের পাশে ছেড়ে দেওয়া হয়েছিল। মালিকের অনুপস্থিতে ব্যস্ত সড়কে দাঁড়িয়ে আছে ঘোড়াটি। বিমানবন্দর সড়ক, মালনীছড়া চা-বাগান এলাকা, সিলেট, ৯ মে
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৮
খাবার শিকারের আশায় বিদ্যুতের তার বেয়ে চলেছে কাঠবিড়ালী। টিবি গেট এলাকা, সিলেট, ৯ মে
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
বৈশাখ মাসের অমাবস্যায় কালীপূজা উদ্‌যাপন করা হবে। তাই মৃৎশিল্পীর বাড়ি থেকে প্রতিমা কিনে নিয়ে যাওয়া হচ্ছে। পালপাড়া মহল্লা, পিরোজপুর, ৯ মে
ছবি: এ কে এম ফয়সাল
১৪ / ১৮
প্রখর রোদে ছাতা মাথায় ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছেন মানুষ। গোলডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, সদর উপজেলা, ফরিদপুর, ৯ মে
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৮
তীব্র গরমের কারণে কাজ করতে কষ্ট হচ্ছে। গাছের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছেন এই রিকশাচালক। সিআরবি এলাকা, চট্টগ্রাম, ৯ মে
ছবি: সৌরভ দাশ
১৬ / ১৮
বিদ্যালয়ের সামনের খেলার মাঠে পানি জমেছে। পানিতে জন্মেছে কচুরিপানা। এতে খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম, ৯ মে
ছবি: জুয়েল শীল
১৭ / ১৮
খিলগাঁওয়ের ত্রিমোহনী থেকে নাসিরাবাদ নতুনপাড়া এলাকায় জিরানিখালে চলাচলের একমাত্র পথ এই বাঁশের সেতু। সেতুটির ঝুঁকিপূর্ণ হওয়ায় পার হয়ে গিয়ে দুর্ভোগে পড়েন এলাকাবাসী ও বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা। খিলগাঁও, ৯ মে
ছবি: সাজিদ হোসেন
১৮ / ১৮
রাজধানীর নবাবপুর এলাকায় পয়োনালা সংস্কারকাজের জন্য রাস্তা কেটে রাখা হয়েছে। নিরাপত্তাবেষ্টনী ছাড়াই খোঁড়া রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। নবাবপুর, ৯ মে
ছবি: দীপু মালাকার