জোয়ারের পানিতে তলিয়ে গেছে কৃষিজমি। সেখান থেকেই আমন ধানের চারা সংগ্রহে ব্যস্ত কৃষকেরা। কর্ণকাঠি, চরকাউয়া, বরিশাল, ৩ আগস্টছবি: সাইয়ান
৩ / ২৩
বাজারে উঠেছে আশ্বিনা ও কাটিমন জাতের আম। বিক্রির জন্য রিকশাভ্যানে আম সাজিয়ে নিচ্ছেন এক মৌসুমি ব্যবসায়ী। সিটি পার্ক বাজার, রংপুর, ৩ আগস্টছবি: মঈনুল ইসলাম
৪ / ২৩
শ্রাবণের সবুজে ফুটে আছে কদম ফুল। মধু সংগ্রহে ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে মৌমাছির দল। বদরপুর, ফরিদপুর, ৩ আগস্টছবি: আলীমুজ্জামান
৫ / ২৩
বাড়ির আঙিনায় পেঁপেগাছের গোড়ার আগাছা পরিষ্কার করছেন এক পাহাড়ি নারী। কান্দেবছড়া, রাঙামাটি, ৩ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৩
ট্রে পদ্ধতিতে তৈরি আমন ধানের বীজতলায় পানি ছিটিয়ে পরিচর্যা করছেন এক কৃষক। বিএডিসির খামার, ফরিদপুর, ৩ আগস্টছবি: আলীমুজ্জামান
জরাজীর্ণ জেলা রেজিস্ট্রি অফিসের নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ সংগঠন। জেলা রেজিস্ট্রি কার্যালয়ের সামনে, খুলনা, ৩ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৩
বর্ষার নদীতে নৌকা বেয়ে মাছ ধরছেন জেলেরা। মনু নদ, মৌলভীবাজার, ৩ আগস্টছবি: আকমল হোসেন
১০ / ২৩
কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় নিহত সৌভিক রায়ের মরদেহ খুলনার বাসায় পৌঁছালে ছোট বোনসহ স্বজনদের আহাজারি। মান্নান চটপটির গলি, লোয়ার যশোর রোড, খুলনা, ৩ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৩
পাটকেলঘাটার নৌকাপল্লির একটি কারখানায় কাঠের নৌকা দেখছেন ক্রেতারা, তাঁদের সঙ্গে কথা বলছেন বিক্রেতা। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে, ২ আগস্টছবি: প্রথম আলো
১২ / ২৩
কৃষকের কাছ থেকে পটোল কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর প্রস্তুতিতে পানি ছিটিয়ে ধুয়ে নিচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। নওহাটা হাট, পবা, রাজশাহী, ৩ আগস্টছবি: শহীদুল ইসলাম
১৩ / ২৩
সাতসকালে জীবিকার সন্ধানে পথে বেরিয়েছেন একদল মানুষ। চক সেকেন্দার গ্রাম, গাবতলী, বগুড়া, ৩ আগস্টছবি: সোয়েল রানা
১৪ / ২৩
পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদের অধীনে ন্যস্ত স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম, চিকিৎসা উপকরণের সংকট এবং হামে আক্রান্ত রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন বান্দরবানের ছাত্র-জনতা। বান্দরবান প্রেসক্লাবের সামনে, বান্দরবান, ৩ আগস্টছবি: মং হাই সিং মারমা
১৫ / ২৩
কাদাজল মাড়িয়ে মাঠে পাট কাটায় ব্যস্ত এক কৃষক। গাবতলী, বগুড়া, ৩ আগস্টছবি: সোয়েল রানা
১৬ / ২৩
বর্ষায় মাছ শিকারের ঐতিহ্যবাহী উপকরণ দাঁড়কি (দিয়াল) বিক্রি হচ্ছে হাটজুড়ে। ধানগড়া হাট, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ আগস্টছবি: সাজেদুল আলম
১৭ / ২৩
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঘরের চালের কোণে বসে আছে একটি কবুতর। কালাঘাটা, বান্দরবান, ৩ আগস্টছবি: মং হাই সিং মারমা
১৮ / ২৩
পদ্মা নদীতে পাল তুলে গন্তব্যের পথে দুই পেশাদার জেলে। ডাঙ্গী ,নর্থ চ্যানেল,ফরিদপুর, ৩ আগস্টছবি: আলীমুজ্জামান
ঐতিহ্যবাহী সোনালি আঁশ পাট হাট থেকে কিনে ট্রাকে তোলা হচ্ছে। পোড়াবাড়ি হাট, সিরাজগঞ্জ, ৩ আগস্টছবি: আরিফুল গণি
২১ / ২৩
বৃষ্টির মধ্যে গাছের ডালে বসে আছে দেশি ও টারকি মোরগ। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৩ আগস্টছবি: সাজিদ হোসেন
২২ / ২৩
ববিসাস আয়োজিত ‘জুলাইয়ের প্রথম স্বাধীন ক্যাম্পাস: গণমাধ্যমের চোখে বরিশাল বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন শিক্ষার্থীরা। গ্রাউন্ড ফ্লোর, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ৩ আগস্টছবি: সাইয়ান
২৩ / ২৩
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিউল আউয়াল ইন্টারন্যাশনাল স্কুল, আমাটি শিবপুর, কিশোরগঞ্জ, ৩ আগস্টছবি: তাফসিলুল আজিজ