সকাল থেকেই জমে উঠেছে সবজির বাজার। জমি থেকে আনা ঢ্যাঁড়স কিনে ঢাকায় পাঠানোর জন্য স্তূপ করছেন পাইকার–ব্যাপারীরা। মুলাডুলি, ঈশ্বরদী, পাবনা, ২৭ আগস্ট। ছবি: হাসান মাহমুদ
৪ / ২৫
নিজের জুমখেত থেকে গাঁদা ফুল তুলছেন বাদন চাকমা। জুমচাষিদের কাছে এ ফুল ‘সত্রং ফুল’ নামে পরিচিত। সাধনাপুর টিলা, রাঙামাটি, ২৭ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৫
ফলবাগানে লতানো গাছে ধরেছে তেলাকুচা ফল। দারুণ রঙের এই ফল অনেকে প্রাকৃতিক ঔষধি উপাদান হিসেবে খেয়ে থাকেন। কেওয়া, শ্রীপুর, গাজীপুর, ২৭ আগস্ট। ছবি: সাদিক মৃধা
সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজন খুন হওয়ার ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। পুলিশ কমিশনারের কার্যালয়, রংপুর, ২৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
শীত আসতে এখনো অনেক দেরি। এর মধ্যেই শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ সেলাই চলছে। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৭ আগস্টছবি: বদর উদ্দিন
১০ / ২৫
চলনবিলের পানি কমতে শুরু করেছে। তারপরও বিলের সৌন্দর্য উপভোগ করতে মানুষের কমতি নেই। নৌকা ও স্পিডবোটে চড়ে বিশাল জলরাশিতে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। উধুনিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ২৭ আগস্টছবি: সাজেদুল আলম
ভাদ্রের কাঠফাটা রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে ইট ভাঙছেন ইদ্রিস আলী। রোদের তীব্রতাও থামাতে পারে না তাঁর জীবিকার সংগ্রাম। মদিনাবাগ সিটি বাইপাস সড়ক, খুলনা, ২৭ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৫
গাজীপুরে ঝুটের গুদামে আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট। গাজীপুর, ২৭ আগস্টছবি: প্রথম আলো
১৭ / ২৫
যমুনা নদীর ধারে ফুটে আছে বন তুলসী বা বন মরিচগাছের ফুল। যমুনা নদীর ক্রসবার–৪, বেলুটিয়া, সিরাজগঞ্জ, ২৭ আগস্টছবি: আরিফুল গণি
১৮ / ২৫
বাড়ির জন্য সকালে কচুর লতি সংগ্রহ করছেন এক প্রবীণ। চা-বাগানের প্রাকৃতিক ছড়ায় জন্মে কচুর লতি। টিলা ও ছড়ার এসব লতির কদরও বেশি। দলদলি চা-বাগান, সিলেট, ২৭ আগস্টছবি: আনিস মাহমুদ
১৯ / ২৫
মধ্যদুপুরের প্রখর রোদের মধ্যে বিদ্যালয় ছুটি হওয়ার পর ছাতা মাথায় বাড়ি ফিরছে এই শিক্ষার্থীরা। রঘু, রংপুর, ২৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
ট্রলার থেকে ইট খালাস করছেন শ্রমিকেরা। ইটভাটা থেকে নিয়ে আসা এসব ইট বিক্রয়কেন্দ্রে মজুত করা হচ্ছে। সদর হাসপাতাল ঘাট, খুলনা, ২৭ আগস্টছবি: সাদ্দাম হোসেন
২২ / ২৫
ইঁদুর শিকার করে খেতে ব্যস্ত একটি বেজি। বিষধর সাপসহ নানা ধরনের সাপ শিকারে এরা দক্ষ। সুযোগ পেলে মাছ ও হাঁস-মুরগিও শিকার করে। শিবরামপুর, দোগাছি, পাবনা, ২৭ আগস্টছবি: হাসান মাহমুদ
২৩ / ২৫
আঁশ ছাড়ানোর পর খালের পানিতে পাট ধুয়ে নিচ্ছেন চাষিরা। এরপর রোদে শুকিয়ে ব্যাপারীদের কাছে বিক্রি করবেন তাঁরা। চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ২৭ আগস্টছবি: সাইয়ান
২৪ / ২৫
বীজতলা থেকে আমন ধানের চারা সংগ্রহ করে আঁটি বেঁধে রাখছেন এক কৃষক। আঁটি বাঁধা ধানের চারায় লেগে থাকা কাদা ধুয়ে পরিষ্কার করতে নিয়ে যাচ্ছেন। মুসুরিয়া, বরিশাল, ২৭ আগস্টছবি: সাইয়ান
২৫ / ২৫
পথের ধারে খড় স্তূপ করে দাঁড়িপাল্লায় মেপে বিক্রি করা হচ্ছে। নিমগাছি বাজার, ধুনট, বগুড়া, ২৭ আগস্টছবি: সোয়েল রানা