কচুরিপানা ফুল ফুটেছে। ছোট ভাটবাউর, মানিকগঞ্জ, ১১ জুলাইছবি: আব্দুল মোমিন
২ / ১৪
ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে ধানের জমি। দাউদকান্দি, কুমিল্লা, ১১ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
৩ / ১৪
গ্রামের পথে সাইকেল চালিয়ে যাচ্ছেন দুই ফেরিওয়ালা। গজঘণ্টা, গঙ্গাচড়া, রংপুর, ১১ জুলাইছবি: মঈনুল ইসলাম
৪ / ১৪
বাজারে বিক্রি হচ্ছে জুমের ফসল। বনরুপা, রাঙামাটি, ১১ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৪
কালীগঙ্গা নদীর তীরে বিকেলে বেড়াতে আসেন অনেকেই। আন্ধারমানিক, মানিকগঞ্জ, ১১ জুলাইছবি: আব্দুল মোমিন
৬ / ১৪
ভরা বর্ষায় টইটম্বুর সুরমা নদীতে যাত্রী নিয়ে নৌকা চলছে। ষোলঘর, সুনামগঞ্জ, ১১ জুলাইছবি: খলিল রহমান
৭ / ১৪
ঝুড়িভরা ফল বিক্রি করতে বসেছেন বিক্রেতা। দেওয়ানপাড়া, রাঙামাটি, ১১ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৪
সবুজ পাতার মাঝে ফুটে আছে লাল কৃষ্ণচূড়া ফুল। ধানগড়া, সিরাজগঞ্জ, ১১ জুলাইছবি: সাজেদুল আলম
৯ / ১৪
ঝুম বৃষ্টিতে রাজধানীর ক্রিসেন্ট লেক এলাকায় ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা বসাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। ঢাকা, ১১ জুলাইছবি: শামসুল হক টাংকু
১০ / ১৪
পুনর্ব্যবহারের জন্য কারখানায় পাঠাতে ট্রাকে তোলা হচ্ছে পুরোনো কাগজ ও কার্টন। নতুন কাগজ উৎপাদনে এগুলো ব্যবহার করা হবে। হাড়োকান্দি, ফরিদপুর, ১০ জুলাইছবি: আলীমুজ্জামান
১১ / ১৪
বৃষ্টির মধ্যে শজনেগাছের ডালে বসে আছে একটি শালিক। উলুছড়া টিলা, রাঙামাটি, ১১ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৪
হাট থেকে কেনা গ্যাসের সিলিন্ডার সাইকেলে করে বাড়ি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মির্জাপুর হাট, শেরপুর, বগুড়া, ১১ জুলাইছবি: সোয়েল রানা
১৩ / ১৪
ডেঙ্গুতে আক্রান্ত এক রোগী চিকিৎসা নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দাউদকান্দি, কুমিল্লা, ১১ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ১৪
‘মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা’ প্রতিপাদ্যে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও সাইকেল শোভাযাত্রার আয়োজন করে সামাজিক সংগঠন মশাল ফাউন্ডেশন। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১১ জুলাইছবি: হাসান মাহমুদ