একঝলক (৭ ফেব্রুয়ারি ২০২৬)

১ / ২২
মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও চলছে তিন চাকার যানবাহন। এর মধ্যে আবার খড় সাজিয়ে ঝুঁকি নিয়ে চলছে একটি যান। পুষ্পপাড়া, পাবনা, ৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২ / ২২
তেঁতুলিয়ায় বসন্তের রাজকীয় ছোঁয়া—পঞ্চমবারের মতো ফুটেছে রঙিন টিউলিপ। দর্জিপাড়া, তেঁতুলিয়া, পঞ্চগড়,৭ ফেব্রুয়ারি
ছবি: রাজিউর রহমান
৩ / ২২
শুক্রবার বিকেলে যমুনা অতিথি ভবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, বাংলামোটর ও শাহবাগ এলাকায় নিউজ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক দফা ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ‘প্রতিবাদ সমাবেশ’-এ মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। জাতীয় জাদুঘরের সামনে, ঢাকা, ৭ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৪ / ২২
ভ্রমণের ফাঁকে একটু থামা—টংঘর থেকে জয়সাগর দীঘির দৃশ্য দেখছেন তাঁরা। নিমগাছী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ,৭ ফেব্রুয়ারি
ছবি: সাজেদুল আলম
৫ / ২২
আসন্ন নির্বাচনে কোনো কেন্দ্রে জাল ভোট, কেন্দ্র দখল হলে যেভাবে সম্মিলিত আইনশৃঙ্খলা বাহিনী তা রক্ষা করবে, তারই মহড়া অনুষ্ঠিত হয়। খলিশাঢুলী, চাঁদপুর, ৭ ফেব্রুয়ারি
ছবি: আলম পলাশ
৬ / ২২
কাপ্তাই হ্রদের পাড়ে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে মাছের আনাগোনা লক্ষ্য করছে মাছরাঙাটি। বাকছড়ি মুখ, রাঙামাটি, ৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২২
বোরো ধান রোপণের মৌসুম শুরু হয়েছে পুরোদমে। রোপণের জন্য জমিতে চারা নিয়ে যাচ্ছেন কৃষক। বালাচড়া, রংপুর, ৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২২
পাহাড়ের দুর্গম এলাকায় পানির সংকট। তাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাহাড়ের ঝিরি থেকে পানি সংগ্রহ করে ঘরে ফিরছেন তাঁরা। জারুলছড়ি কাউখালী, রাঙামাটি, ৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২২
নির্বাচনী মালামাল কেন্দ্রে পাঠানোর জন্য বস্তার ওপর কেন্দ্রের নাম ও নম্বর লেখা হচ্ছে। আঞ্চলিক নির্বাচন কার্যালয়, কাছারিবাজার, রংপুর, ৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২২
গত বর্ষায় ক্ষতবিক্ষত হয়েছে পাকা সেতুর ওপর এই কাঠের পাটাতন। তাই ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় মহানন্দ–কল্যাণপুর সড়কে। ইটাখোলা, দাউদকান্দি, কুমিল্লা, ৭ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২২
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন শেষে মূল্যায়ন পরীক্ষা দিচ্ছেন খুদে শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউট,দিনাজপুর, ৭ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১২ / ২২
ফেলনা প্লাস্টিকের নতুন পথ। বোতলের কুচি ধুয়ে রোদে শুকাতে দিচ্ছেন এই শ্রমিক। এই কাজে সপ্তাহে তিনি তিন হাজার টাকা মজুরি পান। কুয়েট রোড, খুলনা, ৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২২
লুঙ্গি তৈরির জন্য মাড় দেওয়া নতুন সুতা শুকানো হচ্ছে রোদে। এসব সুতায় তাঁতে বোনা হবে বাহারী সব লুঙ্গি। নতুন পাড়া, জালালপুর, পাবনা, ৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২২
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বৈদ্যুতিক খুঁটিতে টানানো হয়েছে নির্বাচনী প্রচারণার ব্যানার। ফুলবাড়ী গেট, খুলনা, ৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২২
শীতের শেষে এসেছে পাতাঝরা দিন। দেখে মৃত গাছ মনে হলেও বসন্তের ছোঁয়ায় এসব গাছে নতুন পাতায় সবুজের দেখা মিলবে আবার। জালালপুর, পাবনা, ৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২২
রোপণের জন্য বীজতলা থেকে বোরো ধানের চারা তুলছেন তিনি। কিনামারা খাল, সোনাতলা, বগুড়া, ৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৭ / ২২
জননিরাপত্তা রক্ষায় মোটরসাইকেল আরোহী কাগজপত্র যাচাই–বাছাই করছেন বান্দরবান জেলা পুলিশ। নতুন ব্রিজ, বান্দরবান, ৭ ফেব্রুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
১৮ / ২২
বয়সের ভারে নুয়ে পড়লেও দমে যাননি, হেঁটে যমুনার চরের দুর্গম পথ পাড়ি দিচ্ছেন তিনি। মির্জাপুর, বগুড়া, ৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৯ / ২২
বুনো ফুলের ওপর বসে আছে বাহারী রঙের প্রজাপতি। রামজাদী, বান্দরবান, ৭ ফেব্রুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
২০ / ২২
পাহাড়ের দুর্গম এলাকায় সাদা শিমের চাষ বাড়ছে। ফটিকছড়ি, রাঙামাটি, ৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২২
অস্তগামী সূর্য। বৌলাই, কিশোরগঞ্জ,৭ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
২২ / ২২
পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর থেকে আতাইকুলা পর্যন্ত সড়কের পাশের প্রায় ৪০০ তালগাছের মাথা কেটে ফেলেছে পাবনা পল্লী বিদ্যুৎ। বৈদ্যুতিক তার সংরক্ষণের জন্য মাথা কেটে ফেলা এসব গাছের মধে৵ ৫০টির বেশি মারা গেছে। জালালপুর, পাবনা, ৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ