গৃহস্থালির কাজে হাটবাজারে ঝাঁকার চাহিদা সব সময় থাকে। বিক্রির জন্য বাড়ির উঠানে বাঁশের ঝাঁকা তৈরি করছেন গৃহবধূ তহুরা বেগম। মল্লিক ডাঙ্গী, ঈশান গোপালপুর, ফরিদপুর, ৩ মেছবি: আলীমুজ্জামান
৩ / ১৫
খুব সকালে খালে নৌকা নিয়ে কাজে বেরিয়েছেন দুই তরুণ, যাচ্ছেন কাজের সন্ধানে। বারাকপুর, দিঘলিয়া, খুলনা, ৩ মেছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৫
দীর্ঘ সময় পুকুরে ডুবে ডুবে মাছ খেয়ে এখন খুঁটির ওপর বসে বিশ্রামে পানকৌড়ি। পরানপুর, ফরিদপুর, ৩ মেছবি: আলীমুজ্জামান
৫ / ১৫
পোকামাকড়ের আক্রমণ, বিভিন্ন রোগবালাই থেকে সুরক্ষার জন্য ব্যাগিং পদ্ধতিতে আম সংরক্ষণ করছেন প্রগতি চাকমা। দীঘলি বাঁক, রাঙামাটি, ৩ মেছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৫
সিলেট নগরের সুরমা নদীর শাখা কুশিগাঙের ওপর কুশিঘাট বাজার থেকে নয়াবসতি এলাকায় যাতায়াতে প্রতিবছর বাঁশের সাঁকো নির্মাণ করেন স্থানীয় বাসিন্দারা। কিছুদিন আগে নির্মাণ করা সাঁকোটি এরই মধ্যে হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থাতেও প্রয়োজনের কারণে প্রতিদিন চলাচল করছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। কুশিঘাট, সিলেট, ৩ মেছবি: আনিস মাহমুদ
৭ / ১৫
কদিন আগে সিলেটের সুরমা নদীতে জেগে উঠেছিল চর। পানির অভাবে নৌকা চলাচল বন্ধ ছিল অনেক স্থানে। গত কয়েক দিনের বৃষ্টিতে পানি বেড়েছে, টইটম্বুর সুরমায় চলছে নৌকা। আলমপুর, সিলেট, ৩ মেছবি: আনিস মাহমুদ
৮ / ১৫
পাহাড়ে উৎপাদিত পেঁপে ও মিষ্টিকুমড়া নিয়ে বাজারে এসেছেন এই নারী, চলছে ক্রেতার সঙ্গে দর–কষাকষি। মারমা বাজার, বান্দরবান, ৩ মেছবি: মং হাই সিং মারমা
৯ / ১৫
পাহাড়ে উৎপাদিত কলা পাইকারি দরে কিনে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, বান্দরবান, ৩ মেছবি: মং হাই সিং মারমা
১০ / ১৫
বাইশার বিল ভরে গেছে কচুরিপানায়। তার মধ্যেই চলছে বড়শিতে মাছ ধরা। চকবোচাই, গাবতলী, বগুড়া, ৩ মেছবি: সোয়েল রানা
১১ / ১৫
শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম। ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন একদল কৃষিশ্রমিক। বলরামপুর, রংপুর, ৩ মেছবি: মঈনুল ইসলাম
১২ / ১৫
পোকামাকড় শিকারের জন্য পথে ধারের গাছের ডালে ফিঙের ওড়াউড়ি। মেন্দিবাগ, সিলেট, ৩ মেছবি: আনিস মাহমুদ
১৩ / ১৫
পথের ধারের গাছের ফুল থেকে মধু আহরণে ব্যস্ত এক প্রজাপতি। মেঘাগাছা, বগুড়া, ৩ মেছবি: সোয়েল রানা
১৪ / ১৫
ঘুড়ি ওড়ানোর জন্য ফাঁকা জমির দিকে ছুটছে দুই কিশোর। মমিনপুর, রংপুর, ৩ মেছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৫
নারকেলগাছে বসে আছে বক। ফাওগান, শ্রীপুর, গাজীপুর, ৩ মেছবি: সাদিক মৃধা