একঝলক (৩ জুলাই ২০২৬)

১ / ৯
বীজতলা থেকে ঝুড়িভর্তি আমন ধানের চারা নিয়ে রোপণের জন্য মাঠে যাচ্ছেন পাহাড়ি নারী কিষানিরা। বেতছড়া এলাকা, বান্দরবান, ৩ জুলাই
ছবি: মং হাই সিং মারমা
২ / ৯
সারা বিশ্বের মতো বাংলাদেশেও বইছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। সিলেট নগরের বন্দরবাজার এলাকায় বিভিন্ন দলের জার্সি বিক্রির জন্য সাজিয়ে রাখছেন দোকানিরা। বন্দরবাজার, সিলেট, ৩ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৩ / ৯
গবাদিপশুর খাবারের জন্য গ্রামের মাঠ থেকে ঘাস কেটে মহাসড়ক পেরিয়ে বাড়ি যাচ্ছেন এক কৃষক। ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, রাজারহাট, দাউদকান্দি, কুমিল্লা, ৩ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৪ / ৯
গাছে থোকা থোকা ঝুলে থাকা আমড়া গোটায় ঝুলে আছে রাতের বৃষ্টির ফোঁটা। লুম্বিনী গ্রাম, রাঙামাটি, ৩ জুলাই, শুক্রবার
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৯
অ্যাপ্রোচ সড়ক না করে ফেলে রাখা হয়েছে লোহালিয়া ইউনিয়নের হসেমআলী খান বাজার–সংলগ্ন সেতুর কাজ। ৩ জুলাই, শুক্রবার, লোহালিয়া ইউনিয়ন, পটুয়াখালী
ছবি: বিলাস দাস
৬ / ৯
জুমের ফসল বিক্রি করতে গ্রাম থেকে পাহাড় ডিঙিয়ে রাঙামাটি শহরে যাত্রা বয়স্ক এ জুম চাষির। ঢেপ্পোছড়ি মুখ এলাকা, রাঙামাটি, ৩ জুলাই, শুক্রবার
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ৯
সকালে নৌকা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কুড়িয়ানা এলাকায় ঘুরতে এসেছেন পর্যটকেরা। জিন্দাকাঠি, পিরোজপুর, ৩ জুলাই
ছবি: সাইয়ান
৮ / ৯
সুন্দরবনের সত্যপীর খাল এলাকায় শিকারিদের পাতা ছিটকা ফাঁদে আটকে পড়া একটি চিত্রা হরিণকে উদ্ধার করছেন বনকর্মীরা। পরে প্রাণীটিকে আবারও বনে অবমুক্ত করা হয়। সত্যপীর খাল, সুন্দরবন, ৩ জুলাই
ছবি: বন বিভাগের সৌজন্যে
৯ / ৯
পথের ধারে ফুটে আছে কুন্দ্রি তিন্দোরা ফুল। স্থানীয়ভাবে এটি কোয়াই ফুল নামে পরিচিত। তামাই, সিরাজগঞ্জ, ৩ জুলাই
ছবি: আরিফুল গণি