একঝলক (৪ ডিসেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
এখন আখ রোপণের মৌসুম চলছে। খেতে আখ রোপণ করছেন কৃষকেরা। ঝাউখোলা, ফরিদপুর, ৪ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
২ / ১৭
শংকর দাস প্রায় ৪০ বছর ধরে নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় জুতা সারাই ও কালির কাজ করেন। মূলত রেলের যাত্রীরাই তাঁর গ্রাহক। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডুয়েলগেজ লাইন নির্মাণকাজের জন্য প্রায় তিন মাস এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। তাই জীবিকা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় তিনি। রেলস্টেশন এলাকা, নারায়ণগঞ্জ, ৪ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৭
হাওরের পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বোরো চাষের প্রস্তুতি নেন কৃষকেরা। বোরো ধানের বীজতলায় পানি দিচ্ছেন এক কৃষক। মেদ্দিবিল, দক্ষিণ সুরমার, সিলেট, ৪ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৭
মাঠে খাবারের সন্ধানে সাদা বক। পারাইরচক, দক্ষিণ সুরমা, সিলেট, ৪ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৭
কাপ্তাই হ্রদে কাচকি জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। বালুখালি, রাঙামাটি, ৪ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৭
গাছের ডালে বসে শিকারের অপেক্ষায় ছিল বাজপাখিটি। শিকার দেখামাত্র সে উড়াল দিয়েছে। জুনুমাছড়া, কাউখালী, রাঙামাটি, ৪ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৭
শীতকালীন সবজির বীজ বুনছেন এক পাহাড়ি নারী। বোধিপুর, রাঙামাটি, ৪ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৭
এখন আমন ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম চলছে। ফসলের মাঠে যন্ত্র বসিয়ে ধান মাড়াইয়ের কাজ চলছে। শ্রীচাইল মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৪ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান
৯ / ১৭
বিলের পানিতে নেমেছে মহিষের পাল। উত্তর ঢেমশার বিল, সাতকানিয়ার, চট্টগ্রাম, ৩ ডিসেম্বর
ছবি: মামুন মুহাম্মদ
১০ / ১৭
শীত বাড়ছে। তাই চাহিদা বাড়ছে লেপ-তোশকের। ভ্যানে করে লেপ-তোশক বিক্রির জন্য বেরিয়েছেন এক মৌসুমি ব্যবসায়ী। যাদবপুর, রংপুর, ৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৭
নগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছাতা মেরামত করেন জফির মিয়া। কিনব্রিজ, সিলেট, ৩ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৭
চলনবিল–অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলার রহুল বিলে মাছ শিকারে নেমেছেন শৌখিন মৎস্যশিকারিরা। আঞ্চলিক ভাষায় দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম ‘বাউত উৎসব’। রহুল বিল, ভাঙ্গুড়া, পাবনা, ৩ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৭
কদম ফুলের ভেতরের অংশ খেতে ব্যস্ত এক বসন্তবাউড়ি পাখি। উপজেলা চত্বর, ভাঙ্গুড়া, পাবনা, ৩ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৭
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে খোলা ট্রাকে করে যাচ্ছেন নেতা-কর্মীরা। ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৪ ডিসেম্বর
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৫ / ১৭
সাইকেলে করে গ্রামে গ্রামে কম্বল বিক্রি করেন জহির মিয়া। একেকটি কম্বল ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করেন তিনি। পানবাড়ি, রংপুর, ৪ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৭
এখন আলু রোপণের মৌসুম। আলুর খেতে কাজের জন্য যাচ্ছেন এক চাষি। আঠারোকোঠা, রংপুর, ৪ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৭
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আজ রোববার আওয়ামী লীগের জনসভা। জনসভা শুরুর আগেই নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় মাঠ। চট্টগ্রাম, ৪ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ