একঝলক (২৩ সেপ্টেম্বর ২০২৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
ফুলে বসেছে প্রজাপতি। ফুলবাড়ী গেট, খুলনা, ২৩ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২২
ক্লাস বর্জন করে ‘শাটডাউন’ কর্মসূচিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। প্রশাসন ভবনের পশ্চিমে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
৩ / ২২
হলদে বউ পাখিটি বনের ভেতরে খাদ্যের খোঁজে । খামারপাড়া, রাঙামাটি, ২৩ সেপ্টেম্বর
ছবি:  সুপ্রিয় চাকমা
৪ / ২২
ফেরিওয়ালার কাছ থেকে ইমিটেশনের গয়না ও প্রসাধনী কিনছেন এক গৃহিণী। মেকুড়া, রংপুর, ২৩ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২২
কাঁটাগাছের ফুল বা কাঁটার মুকুট ফুল। এটি সাধারণত শোভাবর্ধক গাছ, যা বাগান বা টবে লাগানো হয়। বাদুড়তলা, কুমিল্লা, ২৩ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান
৬ / ২২
চালের গুঁড়া দিয়ে তৈরি জামাই পিঠা বিক্রি করার জন্য মাথায় নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন তিনি। মীরগঞ্জ, রংপুর, ২৩ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২২
ভাটায় অল্প পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে নেমেছে শিশুটি। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ২৩ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২২
স্বল্প মূল্যে ওএমএসের চাল-আটা সংগ্রহ করতে ভোর থেকে ডিলারের দোকানের সামনে ভিড় করেছেন নিম্ন আয়ের মানুষেরা। হাড়োকান্দি, ফরিদপুর, ২৩ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৯ / ২২
তিতাস নদ থেকে খড়ো জাল দিয়ে মাছ ধরছেন এক মৎস্যজীবী, আসাদপুর, হোমনা, কুমিল্লা, ২৩ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২২
দুপুরে ফোটে এবং পরদিন সকালে ঝরে পড়ে, হয়তো সে কারণেই এই ফুলের নাম ‘দুপুরমণি’। এই ফুল বাংলায় কটলতা, বন্ধুলী, বন্ধুক, দুপুরচণ্ডী, বনদুলি, বনঢুলি, বন্দুকা, বাধুলিপুষ্প, দুপুর মালতি ইত্যাদি নামেও পরিচিত। দোগাছি, পাবনা, ২৩ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১১ / ২২
বাঁশের কঞ্চিতে বসে আছে ফড়িং। পাড়াটঙ্গী, মুক্তাগাছা, ময়মনসিংহ, ২৩ সেপ্টেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
১২ / ২২
কাজ পাওয়ার আশায় ভোর থেকে অপেক্ষায় দিনমজুরেরা। বড় বাজার, পাবনা, ২৩ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২২
গ্রামের পাকা সড়ক ধরে বাইসাইকেল চালিয়ে বিদ্যালয় যাচ্ছে দুই শিক্ষার্থী। বোকাইল, গেরদা, ফরিদপুর, ২৩ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২২
নদীতে ভেসে আসা প্লাস্টিকের বর্জ্য জোয়ার-ভাটার সঙ্গে মিশে সুন্দরবনের গভীরে পৌঁছানোর পথে। সুন্দরবনসংলগ্ন কপোতাক্ষ নদের তীর, কয়রা, খুলনা, ২২ সেপ্টেম্বর
ছবি: ইমতিয়াজ উদ্দীন
১৫ / ২২
ঘাসের ডালে বসেছে রঙিন প্রজাপতি। বালাঘাটা, বান্দরবান, ২৩ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
১৬ / ২২
দুর্গাপূজার অন্যতম আচার হলো ঘট স্থাপন। পূজা সামনে রেখে ঘটে রং করছেন এক বিক্রেতা। কিনব্রিজ, সিলেট, ২৩ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২২
পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে বক পাখি। তংপ্রু তঞ্চঙ্গাপাড়া, বান্দরবান, ২৩ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
১৮ / ২২
শরতের তপ্ত দুপুরে সিলেটের সুরমা নদীর ওপর আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। চাঁদনীঘাট, সিলেট, ২৩ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২২
বিশাল সবুজ মাঠজুড়ে ছানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কালিম পাখিটি। সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর। ২৩ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
২০ / ২২
সূর্যাস্তের দৃশ্য হাওরে, ছোট্ট ডিঙিতে করে মাছ শিকারে ব্যস্ত কয়েকজন। করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৩ সেপ্টেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
২১ / ২২
সৌন্দর্য ছড়িয়ে ফুটে আছে অপরাজিতা ফুল। স্থানীয় মারমা ভাষায় অঙ: বাই ঞো: নামে পরিচিত। লেমুঝিরি মারমাপাড়া, বান্দরবান, ২৩ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
২২ / ২২
আকর্ষণীয় মহেশ্বরী পূজামণ্ডপের তোরণের শেষ সময়ের কাজ চলছে। কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল ও কলেজ মাঠ, মৌলভীবাজার, ২৩ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো