একঝলক (৫ জুলাই ২০২৬)

১ / ২২
বৃষ্টিভেজা রঙ্গন ফুল, যেন স্তূপ হয়ে থাকা আগুন। প্রবীণাঙ্গন, মৌলভীবাজার, ৫ জুলাই
ছবি: আকমল হোসেন
২ / ২২
রোদ বৃষ্টির সঙ্গী ছাতা। গত কয়েক দিন প্রচণ্ড গরমে অস্থির জনজীবন। নৌপথে ঘরে ফেরা মানুষের সবার মাথায় সঙ্গী হয়েছে ছাতা। রাজ দ্বীপ, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৫ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২২
পাকড়া মাথা বুলবুলি। গরমের সময় আমড়াগাছের ঝোপের আড়ালে চুপচাপ বসে আছে। শিমুলতলী, রাঙামাটি, ৫ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২২
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে সড়কের পাশে এক বিক্রেতা পলিথিন মুড়ি দিয়ে বসে আছেন। আগরপুর রোড, বরিশাল, ৫ জুলাই
ছবি: সাইয়ান
৫ / ২২
তপ্ত রোদ আর গরমে মহিষের পালকে যমুনা নদীতে গোসলে নামিয়েছে রাখালেরা। করমজাপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ৫ জুলাই
ছবি: সোয়েল রানা
৬ / ২২
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শহীদ টিটু মিলনায়তন চত্বর, বগুড়া, ৫ জুলাই
ছবি: সোয়েল রানা
৭ / ২২
সকাল সকাল বিলে নৌকা নিয়ে কাজে বেরিয়েছেন এই ব্যক্তি। আইচগাতী, রূপসা, খুলনা, ৫ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২২
কয়েক দিন ধরে সিলেটে কড়া রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। ভরা বর্ষাতেও নেই বৃষ্টির দেখা। গরমের তীব্রতা থেকে একটু স্বস্তি পেতে পুকুরের শীতল পানিতে নেমে গা ভাসিয়ে দিয়েছে শিশুরা। কাজীদীঘি, কাজীটুলা, সিলেট, ৫ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৯ / ২২
অনন্তলতা ফুল বসেছে লালছে কালো বোলতা। রূপসা, খুলনা, ৫ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২২
প্রকৃতিতে এখন বর্ষাকাল। তবে ভরা বর্ষাতেও কয়েক দিন ধরে সিলেটে নেই বৃষ্টির দেখা। প্রখর রোদ থেকে বাঁচতে নিজের স্বভাবসুলভ চঞ্চলতা থামিয়ে গাছের মোটা ডালে নিশ্চিন্তে শুয়ে বিশ্রাম নিচ্ছে একটি বানর। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ৫ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১১ / ২২
নার্সারির জন্য মাটির তৈরি টব নিয়ে যাচ্ছেন রিকশাচালকেরা। বুড়িরহাট সড়ক, রংপুর, ৫ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
বর্ষাকালে চারদিকে পানিতে মাছ ধরার উপযুক্ত মৌসুম, বিক্রির জন্য নানা রকমের জালের পসরা সাজানো হয়েছে। লালবাগ হাট, রংপুর, ৫ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২২
নার্সারিতে গাছে ধরেছে আতাফল। বুড়িরহাট সড়ক, রংপুর, ৫ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২২
গাছে থাকা অবস্থায় গৃহস্থের কাছ থেকে কাঁঠাল কিনছেন দুই ব্যবসায়ী। শোনপচা, ফরিদপুর, ৫ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১৫ / ২২
আমন ধান রোপণের জন্য জমি চাষ করা হচ্ছে। সেখানে থাকা মাছ ধরতে নেমেছেন নানা বয়সের মানুষ। চিলারঝার, রংপুর, ৫ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২২
বৃষ্টি উপেক্ষা করে জীবিকার সন্ধানে ছুটে চলা। টানা বর্ষণের মধ্যেও রিকশাভ্যানে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যস্ত শ্রমজীবী মানুষ। নৈহাটি, রূপসা, খুলনা, ৫ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২২
বিরান মাঠে সবুজ ঘাসের সমারোহ আর আকাশে সাদা ও নীল মেঘের আনাগোনা। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ জুলাই
ছবি: সাজেদুল আলম
১৮ / ২২
রাজধানীর ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে মতিঝিল এলাকায় ফুটপাত খুঁড়ে অবকাঠামো নির্মাণকাজ চলছে। খোঁড়াখুঁড়ির পাশেই সড়কের একাংশ দখল করে পার্ক করে রাখা হয়েছে গণপরিবহন। এতে পথচারী ও যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। মতিঝিল, ঢাকা, ৫ জুলাই
ছবি: দীপু মালাকার
১৯ / ২২
বাগানে থোকায় থোকায় ঝুলে আছে পাকা লটকন, সেটা তদারকি করছেন বাগানমালিক। ভারুয়া, শেরপুরে, ৫ জুলাই
ছবি: প্রথম আলো
২০ / ২২
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে দেশ। সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে রাজধানীর অলি-গলি থেকে বিপণিবিতানেও। ঢাকার খিলগাঁও তালতলা সুপার মার্কেট সেজেছে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের জাতীয় পতাকায়। খিলগাঁও, ঢাকা, ৫ জুলাই
ছবি: দীপু মালাকার
২১ / ২২
আনসার ব্যারাকের সামনে ডোবার ঝোপে ফুটেছে সুদৃশ্য জল নীলাম্বরী ফুল। জুড়ী, মৌলভীবাজার, ৫ জুলাই
ছবি: কল্যাণ প্রসূন
২২ / ২২
সবজির মাচায় বাঁশের ওপর বসে আছে দোয়েল পাখি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ৫ জুলাই
ছবি: সাদিক মৃধা