খাবারের জন্য জলাশয়ে মহিষ ও বকের সহাবস্থান। রাজঘাট, ডুমুরিয়া, খুলনা, ১১ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৪
লতায় বসে আছে টিয়া পাখি। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ি, ১১ নভেম্বরছবি: জয়ন্তী দেওয়ান
১১ / ২৪
কাপ্তাই হ্রদে মাছ ধরতে বিশাল এলাকা জাল দিয়ে ঘিরে টেনে তুলছেন জেলেরা। সড়ক বাঁধ, রাঙামাটি, ১১ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২৪
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এমন সকালে পাকা ধান কাটছেন এক কৃষক। তেলিপাড়া, পঞ্চগড়, ১১ নভেম্বরছবি: রাজিউর রহমান
১৩ / ২৪
হেমন্তের মাঝামাঝিতে এসে শীত শীত অনুভূতি বাড়ছে। সকালের নরম রোদে বসে আছেন এক প্রবীণ ব্যক্তি। রাজুখাঁ, রংপুর, ১১ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৪
সাইকেল চালিয়ে গ্রামের ছায়াঘেরা পথে বিদ্যালয়ে যাচ্ছে মেয়েরা। রঘু, রংপুর, ১১ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৪
মহাসড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, টামটা, দাউদকান্দি, কুমিল্লা, ১১ নভেম্বরছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২৪
বরেন্দ্র অঞ্চলে চলছে ধান কাটার উৎসব। ধান কেটে ঘরে তুলছেন কৃষক-শ্রমিকেরা। তানোর, রাজশাহী, ১১ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
১৭ / ২৪
ধান কাটা শেষে ঘরে ফিরছেন শ্রমিকেরা। কুজি, রাজশাহী, ১১ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
১৮ / ২৪
বিল থেকে গবাদিপশুর খাবার নিয়ে ফিরছেন এক ব্যক্তি। ধাইগাঁ, ডুমুরিয়া, খুলনা, ১১ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২৪
ক্লাস শেষে ভ্যানে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা। তানোর, রাজশাহী, ১১ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
২০ / ২৪
চরাঞ্চলে এ বছর আমনের ফলন ভালো হয়েছে। নৌকায় ধান নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। পালডাঙ্গী, ফরিদপুর, ১১ নভেম্বরছবি: আলীমুজ্জামান
২১ / ২৪
বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফলের পসরা সাজিয়ে বসে আছেন এক ফল বিক্রেতা। কান্দিরপাড়, কুমিল্লা, ১১ নভেম্বরছবি: আবদুর রহমান
২২ / ২৪
গাছ থেকে জলপাই পেড়ে ক্রেটে ভরা হচ্ছে। গোল্লাপাড়া, রাজশাহী, ১১ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
২৩ / ২৪
ফেব্রুয়ারির ১ তারিখ থেকে বইমেলার আয়োজন ও বইমেলার স্টল ভাড়া কমানোর দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের আগে সমাবেশ করে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ। শাহবাগ, ঢাকা, ১১ নভেম্বরছবি: সাজিদ হোসেন
২৪ / ২৪
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীর প্রবেশপথে গাড়িতে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা। ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক, সাইনবোর্ড এলাকা, ১১ নভেম্বরছবি: দীপু মালাকার