একঝলক (১৭ ফেব্রুয়ারি ২০২৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
বসন্তে ফুটেছে কাঁটা মেহেদি ফুল। কামিলা ছড়ি, রাঙামাটি, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৫
রঙ্গন ফুলের মধু খেতে এসেছে বাহারি রঙের প্রজাপতি। শূকর ছড়ি, রাঙামাটি, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৫
ঋতুরাজ বসন্তে চারদিকে ফুটেছে নানা জাতের ফুল। ফুলের মধ্যে অন্যতম শিমুল। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রঙ্গণ, কুমিল্লা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৪ / ১৫
কালো মাথা বেনে বউ এক প্রজাতির বৃক্ষচারী পাখি। সৌন্দর্যমণ্ডিত দৈহিক গড়ন আর সুরেলা কণ্ঠের গুণেই এই পাখি সহজেই মানুষের নজর কাড়ে। ঘাষিড়া, শাজাহানপুর, বগুড়া, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৫ / ১৫
হাওরের পাশে খালের পানিতে খাবারের জন্য নেমেছে হাঁসের ঝাঁক। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৫
দুই দিন ধরে খুলনায় সকাল বেলা ঘন কুয়াশায় চারপাশ আচ্ছন্ন থাকছে। সকাল ৯টায় ঘন কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে কাজে বের হয়েছেন একজন। দৌলতপুর, খুলনা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৫
ধনেপাতার খেতে পানি ছিটিয়ে দিচ্ছেন কামরুজ্জামান মিয়া। এবার তিনি ১৬ শতাংশ জমিতে ধনের আবাদ করেছেন। জুজখোলা, শাজাহানপুর ,বগুড়া, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৮ / ১৫
কৃষকের কাছ থেকে প্রতিটি ফুলকপি ৩ টাকা দরে কিনে ঢাকার কারওয়ান বাজারে পাঠাচ্ছেন পাইকার। কাউনিয়া, রংপুর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৫
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা–তীরবর্তী অঞ্চলে দুই দিনব্যাপী লাগাতার কর্মসূচির আয়োজন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। প্রথম দিনে দলে দলে চরে অবস্থান করতে আসছেন মানুষ। চরজুড়ে শামিয়ানা টাঙানো হয়েছে। তিস্তা রেলসেতু লালমনিরহাট সদর প্রান্ত, লালমনিরহাট, ১৭ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৫
ছানাদের নিয়ে সাবধানে সড়ক পার হচ্ছে মা রাজহাঁস। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৫
পুরোনো টায়ার নিয়ে আপনমনে খেলছে এক শিশু। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৫
এ মৌসুমে কাপ্তাই হ্রদ ভ্রমণের মোক্ষম সময়। রাঙামাটি শহর থেকে হাউসবোটে ভ্রমণ করে সুবলং ঝরনার উদ্দেশে রওনা হয়েছেন ভ্রমণকারীরা। বরকল, রাঙামাটি, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৫
নির্জনতার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চারুকলা বরিশালের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই প্রদর্শনী চলছে। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১৪ / ১৫
পদ্মা নদী থেকে রান্নার পানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন নারীরা। বালিয়াডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৫
মাচা থেকে লাউ তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। গোলডাঙ্গী, ফরিদপুর, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান