পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ট্রেনের টিকিট এবার শতভাগ অনলাইনে দেওয়া হয়েছে। যাত্রীদের কেউ কেউ তা জানতেন না। স্টেশনে এসে তা জানতে পেরে সেখানেই তাৎক্ষণিকভাবে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেন তাঁরা। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ৭ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
২ / ২১
বোরো ধান কাটা-মাড়াই এর মৌসুম শুরু হবে। পাখির ধান খাওয়া ঠেকাতে খেতের মাঝখানে কাকতাড়ুয়া তৈরি করেছেন কৃষকেরা। জিলকার হাওর, সিলেট, ৭ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৩ / ২১
সিলেটের বিভিন্ন নদ-নদী থেকে সারা বছরই বালু উত্তোলন করা হয়। পাইপের সাহায্যে পানির সঙ্গে বালু তুলছেন এক শ্রমিক। বাদাঘাট, সিলেট, ৭ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৪ / ২১
ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বেড়ে যায়। সকাল থেকে মহাসড়কের গৌরীপুরে এক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৭ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২১
যাত্রীর দেখা না পাওয়ায় অনেকটাই ফাঁকা পড়ে আছে দৌলতদিয়া লঞ্চঘাট। অলস সময় পার করছেন চালক ও শ্রমিকেরা। দৌলতদিয়া লঞ্চঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৭ এপ্রিলছবি: এম রাশেদুল হক
৬ / ২১
ভুট্টার পাতা গবাদিপশুর অন্যতম খাদ্য। চর থেকে ভুট্টার পাতা নিয়ে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। আলালা চর, গঙ্গাচড়া, রংপুর, ৭ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৭ / ২১
তিস্তার চরে মিষ্টিকুমড়া তুলছেন চাষিরা। মর্ণেয়া, গঙ্গাচড়া, রংপুর, ৭ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
চর থেকে ঘাস নিয়ে বাড়িতে ফিরছেন এই ব্যক্তি। গাওসিয়া, গঙ্গাচড়া, রংপুর, ৭ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
বেতফলের পসরা সাজিয়ে রাখা হয়েছে। প্রতি কেজি বেতফল বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। কান্দিরপাড়, কুমিল্লা, ৭ এপ্রিলছবি: এম সাদেক
১০ / ২১
রোদ থেকে রক্ষা পেতে গেঞ্জি দিয়ে মাথা ঢেকেছেন ভ্যানের যাত্রীরা। টিপনা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৭ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১১ / ২১
শিকারের আশায় গাছে বসেছে একটি গিরগিটি। থুকড়া, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৭ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১২ / ২১
জোয়ার ও অল্প বৃষ্টিতে সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নোংরা পানির মধ্যে চলাচল করতে হয় এলাকাবাসীকে। বাড়ইপাড়া, চট্টগ্রাম। ৭ এপ্রিলছবি: জুয়েল শীল
১৩ / ২১
দুর্গম পাহাড় বিচরণক্ষেত্র হলেও রাঙামাটি শহরের ভেদাভেদী এলাকার পাকুরগাছে দেখা মিলল দুটি কমলাবুক হরিয়ালের। ৬ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২১
ঐতিহ্যবাহী পোশাক পরে সেজেগুজে বিজু মেলায় এসেছে পাহাড়ি এই শিশুরা। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট। ৭ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২১
বাড়ির পাশের খেতের ফসল তোলা শেষ। ভরদুপুরে সেখানে ঘুড়ি ওড়ানোয় মেতে উঠেছে দুই শিশু। কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুরছবি: আলীমুজ্জামান
১৬ / ২১
ত্রিপুরাদের ঐতিহ্যবাহী উৎসব ‘বৈসু’ উপলক্ষে ‘রিসা’ বুনন প্রতিযোগিতায় অংশ নেয় দুই শিক্ষার্থী। দীঘিনালা, খাগড়াছড়ি, ৭ এপ্রিলছবি: পলাশ বড়ুয়া
১৭ / ২১
চৈত্রের খাঁ খাঁ দুপুরে গরমে হাঁসফাঁস করা মহিষগুলোকে স্বস্তির আশায় নামিয়ে দেওয়া হয়েছে পানিতে। আরিফপুর, পাবনা। ৭ এপ্রিলছবি: হাসান মাহমুদ
যেমন কাঠফাটা রোদ, তেমনি গরম। তাই একটু শীতল হতে নদীতে গোসলের ছলে দুরন্তপনায় মেতেছে কিশোরের দল। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর। ৭ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
২০ / ২১
পাহাড় কেটে রাস্তা করার সময় পাহাড় ধসে পড়ে। এতে এক শ্রমিকের একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েকজন। চট্টগ্রাম নগরের আকবরশাহ বেলতলী এলাকা। ৭ এপ্রিলছবি: জুয়েল শীল
২১ / ২১
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, মতপ্রকাশকে ফৌজদারি অপরাধের আওতামুক্তকরণ, র্যাব হেফাজতে এক নারীর হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দাবিতে ছাত্র–জনতার সমাবেশ। শাহবাগ, ঢাকা। ৭ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ