একঝলক (২ মার্চ, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
কাজের অপেক্ষায় বসে আছেন একদল দিনমজুর। আদর্শপাড়া, রংপুর, ২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২ / ১০
পাহাড়ে ভরা মৌসুম ফুলঝাড়ুর। বুনো ফুলঝাড়ু আঁটি বেঁধে বিক্রির জন্য হাটে যেতে ছুটেছেন দুই ব্যক্তি। আকার ও মানভেদে এক আঁটি ফুল রাঙামাটি শহরে বিক্রি হয় ১০০ থেকে ১৮০ টাকায়। লুম্বিনী সড়ক, রাঙামাটি, ২ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১০
ঘোড়ার গাড়ি নিয়ে বিয়েবাড়ির দিকে ছুটছেন চালক রফিকুল ইসলাম। বর ও বউ চড়বেন গাড়িতে। ভাড়া হিসেবে নেবেন ৬ হাজার টাকা। জোড়াগেট, খুলনা, ২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১০
গোমতী নদীর চরে ১০ বছর ধরে কৃষক জজু মিয়া ৮ শতক জমিতে চাষ করে আসছেন মিষ্টি আলু। পরিবার-পরিজন সঙ্গে নিয়ে খেত থেকে আলু তুলছেন জজু মিয়া। এ মিষ্টি আলু প্রতি মণ ১ হাজার টাকা দরে বিক্রি করবেন বলে তিনি জানান। ষোলনল গ্রাম, বুড়িচং উপজেলা, কুমিল্লা, ১ মার্চ
ছবি: এম সাদেক
৫ / ১০
কুমিল্লার গোমতী নদীতে তিন মৎস্য শিকারি কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে নৌকা নিয়ে নদীতে নেমে পড়েছেন। ভান্তী গ্রাম, বুড়িচং উপজেলা, কুমিল্লা, ১ মার্চ
ছবি: এম সাদেক
৬ / ১০
বাগান থেকে কলার ছড়ি সংগ্রহ করে মোটরসাইকেলের পেছনে নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছেন দুই ব্যক্তি। কেয়াংঘাট, দীঘিনালা, খাগড়াছড়ি, ১ মার্চ
ছবি: পলাশ বড়ুয়া
৭ / ১০
বেদে সম্প্রদায়ের নারী, পুরুষ, শিশুরা নৌকাতেই বসবাস করে। তাদের রান্নাবান্না খাওয়া চলে নৌকার মধ্যেই। মেরামতের প্রয়োজনে স্থলে কয়েকটি নৌকা রাখা হয়েছে। মেরামতের কাজ করছে নারী-পুরুষেরা। আড়িয়াল খাঁ নদ, শায়েস্তাবাদ ইউনিয়ন, ২ মার্চ।
ছবি: সাইয়ান
৮ / ১০
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিক কয়েক ধাপে শারীরিক সক্ষমতা যাচাইয়ে উত্তীর্ণ হলে যোগ্য ব্যক্তিরা অংশ নিতে পারবেন লিখিত পরীক্ষায়। শেষ ধাপে দড়ি বেয়ে ওপরে উঠছেন পরীক্ষার্থীরা। পুলিশ লাইনস মাঠ, পাবনা, ২ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৯ / ১০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ২ মার্চ
ছবি: প্রথম আলো
১০ / ১০
মানিকগঞ্জে দিন দিন ভুট্টার আবাদ বাড়ছে। আর এতে চাহিদা বাড়ছে ভুট্টামাড়াইয়ের যন্ত্রের। এ যন্ত্র তৈরির পর রং করছেন এক কারিগর। ওয়্যারলেস গেট এলাকা, মানিকগঞ্জ, ২ মার্চ
ছবি: আব্দুল মোমিন