একঝলক (১২ আগস্ট ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
কোনো সুরক্ষাব্যবস্থা ছাড়াই বৈদ্যুতিক খুঁটিতে মেরামতের কাজ করছেন দুই শ্রমিক। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কে ডি ঘোষ সড়ক, খুলনা, ১২ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৯
পুষ্টিগুণের জন্য কাঁচকলার কদর রয়েছে। খাবারের তালিকায় অনেকেই কাঁচকলা রাখেন। বাজারেও এর চাহিদা বেশ। বিক্রির জন্য ট্রাক থেকে কাঁচকলা নামানো হচ্ছে। সোবহানীঘাট, সিলেট, ১২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৩ / ৯
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জীবনযাপনের খরচ বেড়েছে। ফলে হোটেল-রেস্তোরাঁর পাশাপাশি রাস্তার ধারের খাবারের দোকানগুলোতেও কমেছে মানুষের আনাগোনা। সরকারি কলেজ রোড, রাধাবল্লভ, রংপুর, ১২ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৯
সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার আজ শুক্রবার ছিল শেষ দিন। ছুটির দিন হওয়ায় বৃক্ষমেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশ। ১২ আগস্ট, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৫ / ৯
বাড়ির পাশেই যমুনা নদী। সেখানে জাল নিয়ে মাছ শিকার করছেন মামুন ইসলাম। রৌহদহ এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১২ আগস্ট
ছবি: সোয়েল রানা
৬ / ৯
কক্সবাজার সমুদ্রসৈকতের এমন চেহারা বিগত ৫০-৬০ বছরেও দেখা যায়নি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অপরিকল্পিত বালুর বাঁধের কারণে সৈকতের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে বলে অভিমত স্থানীয় লোকজন ও পরিবেশবিদদের। সৈকতের লাবণী পয়েন্ট, কক্সবাজার, ১২ আগস্ট
ছবি: প্রথম আলো
৭ / ৯
দুই পাশে ফসলের মাঠ, মাঝে পাকা সড়ক। সড়কের ওপর আউশ ধান শুকাচ্ছেন গৃহবধূ তাসলিমা বেগম। গোয়ালকান্দি, সদর উপজেলা, ফরিদপুর, ১২ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৮ / ৯
বিদ্যুতের তারের ওপর বসে আছে লাটোরা বা কসাই পাখি। অদ্ভুত পদ্ধতিতে শিকার ধরা ও সংরক্ষণের প্রবণতার জন্যই এদের কসাই পাখি বলা হয়। কুটামহিন গ্রাম, গাবতলী, বগুড়া, ১২ আগস্ট
ছবি: সোয়েল রানা
৯ / ৯
জোয়ারের পানি ঢুকছে খালে। কিছুক্ষণ পরই নৌকাগুলো মাছ ধরার জন্য সাগরের দিকে ছুটবে। কুমিরা নৌঘাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১২ আগস্ট
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস