একঝলক (৬ ডিসেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
হাওরাঞ্চলে শুকনো মৌসুমে খাল-বিলের পানি কমে যায়। এ সময়ে খালের পানিতে স্রোত থাকে না। স্রোতহীন খালে চারদিক থেকে চারটি নৌকায় জাল ফেলে মাছ ধরছেন চার জেলে। লাচুখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ৬ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ১৬
মৌসুমের শুরুতেই এক দফা দেশি জাতের ফুলকপি চাষ করে তা বিক্রি করেছেন। বাকি সময়টাতে দ্রুত ফসল ফলাতে হাইব্রিড প্রজাতির ফুলকপি চারা লাগিয়েছেন। বরাতিয়া, ডুমুরিয়া, খুলনা, ৬ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
ডোবায় পল দিয়ে মাছ শিকারে নেমেছে এক শৌখিন মৎস্যশিকারি। চানপুর, কুমিল্লা, ৬ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৪ / ১৬
আলুর বীজ রোপণের মৌসুম চলছে। রোপণের আগে জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে কৃষক। সুবর্ণপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ৬ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৫ / ১৬
আমন ধান ভানার পর বাড়ির উঠানে বসে ঝেড়ে চাল ও কুড়া আলাদা করছেন কৃষাণী পেয়ারা বেগম। ঝালুয়াপাড়া, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ৬ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৬ / ১৬
ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা মোনতোলার চর থেকে কাশফুলের খড়কুটা কুড়িয়ে মাথায় করে আনছেন দুই নারী। ব্রহ্মপুত্র নদ, কুড়িগ্রাম, ৬ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৭ / ১৬
প্রতিদিন বাড়ছে দ্রব্যমূলের দাম। বিপাকে পড়ছে নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষগুলো। বাধ্য হয়ে ওএমএস এর চাল কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে নারী ও পুরুষেরা। অশোকতলা, কুমিল্লা, ৬ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৮ / ১৬
ঘেরের খরশুলা মাছ পানি থেকে ওপর উঠে খেলা করছে। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ৬ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৬
আমন ধান পাকবে কদিনের মধ্যেই। কিন্তু ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় পাকা ধানের সঙ্গে নারকেল তেল আর ইঁদুর নিধন ওষুধ মিশিয়ে ধানখেতের পাশে দিচ্ছেন। কাঁঠালতলা, ডুমুরিয়া, খুলনা, ৬ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৬
আইনের তোয়াক্কা না করে গোয়ালন্দে ইটভাটায় কয়লার বদলে অবাধে পোড়ানো হচ্ছে বনের কাঠ। প্রতিটি ইটভাটার পাশে পোড়ানোর জন্য এভাবে বনের কাঠ স্তূপ করে রাখা আছে। ভাগলপুর, গোয়ালন্দ, রাজবাড়ী, ৬ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
১১ / ১৬
পদ্মার চরে কালাই লাগানোর জন্য ট্রাক্টরে করে মাঠ প্রস্তুত করছেন কৃষক। পঞ্চবটী, রাজশাহী, ৬ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১৬
পড়ন্ত বিকেলে দুই নাতিকে নিয়ে খেলনা গাড়িতে চড়িয়ে বায়না মেটাচ্ছেন দাদা। পূর্ব অভিরাম, রংপুর, ৫ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
সূর্যের আলোয় ঝলমলিয়ে হেসে উঠেছে শর্ষে ফুলগুলো। গ্রামাঞ্চলে সবুজ ফসলের মাঠগুলো রূপ নিয়েছে হলুদ জমিনে। এর মধ্যে জামির আল ধরে ফসল তুলছেন এক কৃষক। ভাড়ইমারী, ঈশ্বরদী, পাবনা, ৫ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৬
জমি থেকে লাল মুলা তুলছেন কৃষক। টাটকা সবজি দেখে রাস্তার পাশে গাড়ি থামিয়ে তা কিনতে সবজির মাঠে নেমে পড়েছেন এক ক্রেতা। মাঠে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। ভাড়ইমারী, ঈশ্বরদী, পাবনা, ৫ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৬
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন। সকাল থেকে সম্মেলনের প্রবেশপথগুলোতে ছিল নেতা–কর্মীদের ভিড়। ঢাকা, ৬ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ১৬
বুয়েটের ছাত্র ফারদিন নূর হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবিতে বুয়েট শহীদ মিনারে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। গত ৪ নভেম্বর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর নিখোঁজ হন। ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বুয়েট, ঢাকা, ৬ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ