একঝলক (০২ অক্টোবর ২০২৬)

১ / ৯
পুব আকাশে আলো ছড়িয়ে উঠেছে সকালের সূর্য। মুলগ্রাম, চাটমোহর, পাবনা, ২ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
২ / ৯
লেবু ফুলে জমেছে বৃষ্টির পানি। ডলুছড়ি গ্রাম, রাঙামাটি, ২ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা।
৩ / ৯
সাইকেলের পেছনে শাপলা নিয়ে বিক্রি করতে যাচ্ছেন তিনি। মুড়লী মোড়, যশোর, ২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ৯
জলাশয়ে পেতে রাখা চাঁইয়ে ধরা মাছ বিক্রির জন্য যাচ্ছেন তাঁরা। অভয়নগর ইপিজেড, যশোর, ২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৯
রাঙামাটিতে সিএনজি গ্যাস–সংকট। তাই গ্যাসের অপেক্ষায় স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ লাইন লেগে আছে। লুম্বিনী গ্যাস স্টেশন, রাঙামাটি, ২ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৯
শরীয়তপুরে পদ্মা নদীর দক্ষিণ তীর রক্ষা বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়েছে। নড়িয়া উপজেলার, সুরেশ্বর মাছঘাট, শরীয়তপুর, ২ অক্টোবর
ছবি: সত্যজিৎ ঘোষ
৭ / ৯
খাবারের সন্ধানে দল বেঁধে নেমেছে টিয়া পাখি। মহদীপুর, বদলগাছি, নওগাঁ, ১ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৮ / ৯
শিমখেত পরিচর্যায় ব্যস্ত এক মারমা নারী। ক্রাইক্ষ্যং পাড়া, বান্দরবান, ২ অক্টোবর
ছবি: মং হাই সিং মারমা
৯ / ৯
জলাশয় থেকে উঠে পাড়ে রোদে গা পোহাচ্ছে একঝাঁক রাজহাঁস। ওয়াব্রাইং এলাকা, বান্দরবান, ২ অক্টোবর
ছবি: মং হাই সিং মারমা