একঝলক(০৬ আগস্ট, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
বারান্দায় লাগানো লজ্জাবতীগাছে ফুল ফুটেছে। খানপুর, নারায়ণগঞ্জ, ৬ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
২ / ২৮
মা কাঁথা সেলাইয়ে ব্যস্ত। পাশে বসে পড়াশোনা করছে মেয়ে উম্মে হাবিবা। সেকেন্দ্রাবাদ বড়চাপড় গ্রাম, শিবগঞ্জ, বগুড়া, ৬ আগস্ট
ছবি: সোয়েল রানা
৩ / ২৮
বিক্রির জন্য আলুর বস্তা ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রতি বস্তা ডায়মন্ড জাতের আলু ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শিবগঞ্জ হাট, বগুড়া, ৬ আগস্ট
ছবি: সোয়েল রানা
৪ / ২৮
গভীর রাত থেকে টানা বর্ষণ শুরু হয়েছে। বৃষ্টিমুখর দিনে ছাতা মাথায় দিয়ে স্কুল–কলেজে যাচ্ছে শিক্ষার্থীরা। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৬ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২৮
শেষ বিকেলে নীড়ে ফিরছে বক। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ৫ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৮
উত্তাল পদ্মা নদীতে এভাবেই ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে পারাপার হয় শত শত মানুষ। চর বরাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
৭ / ২৮
বাড়ির পাশে লাগানো গাছে ধরেছে লাউ, চালকুমড়া ও মিষ্টিকুমড়া। বিক্রির জন্য এসব ফসল মাথায় নিয়ে হাটের পথে যাচ্ছেন দুই ভাই। গয়েশপুর, পাবনা, ৫ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৮ / ২৮
বাগান থেকে কাঁচা কলা কিনে আড়তে নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। এসব কলা কয়েক দিন রাখার পর পেকে পাইকারি দরে বিক্রি করবেন তিনি। কয়রাবাড়ি, আটঘরিয়া, পাবনা, ৫ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৯ / ২৮
গ্রামাঞ্চলে কিষান-কিষানিরা এখন পাট নিয়ে ব্যস্ত। পাটেশ্বর, দেবোত্তর, আটঘরিয়া, পাবনা, ৫ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১০ / ২৮
কাজিবাছা নদীতে অল্প হলেও ইলিশ ধরা পড়ছে। ইলিশ ধরতে যাচ্ছেন একদল মৎস্যজীবী। শিয়ালিডাঙ্গা, বটিয়াঘাটা, খুলনা, ৫ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৮
ভারী বর্ষণে ডুবে গেছে চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকা। অলিগলি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। কোমরের ওপর পানি মাড়িয়ে চলাচল ও বসবাস করছে মানুষ। বেলা ১টা, ব্যাপারীপাড়া শান্তি আবাসিক এলাকা, চট্টগ্রাম, ৬ আগস্ট
ছবি: জুয়েল শীল
১২ / ২৮
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কাটাখালি এলাকায় গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছ কেটে সরিয়ে নিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কাটাখালি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ৬ আগস্ট
ছবি: আব্বাস হোসাইন
১৩ / ২৮
শুরু হয়েছে আমন ধান রোপণ মৌসুম। আমন ধান রোপণের জন্য দল বেঁধে খেত প্রস্তুত করছেন কৃষকেরা। সাদিপুর, মানিকদহ, ভাঙ্গা, ফরিদপুর, ৬ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২৮
শ্রাবণের অঝোর ধারায় বৃষ্টির মধ্যে স্কুল ছুটির পর ছাতা মাথায় দিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের অপেক্ষা। আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুল প্রাঙ্গণ, কুমিল্লা, ৬ আগস্ট
ছবি: এম সাদেক
১৫ / ২৮
চিংড়ির রেণু ধরে বাড়ি ফিরছে বাবা ও ছেলে। শিয়ালিডাঙ্গা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৬ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৮
বৃষ্টির মধ্যে রেইনকোর্ট পরে এক শিশুশিক্ষার্থী তার অভিভাবকের সঙ্গে গন্তব্যে যাচ্ছে। বটতলা, বরিশাল, ৬ আগস্ট
ছবি: সাইয়ান
১৭ / ২৮
বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে ছাতা মাথায় দুধ বিক্রি করতে বের হয়েছেন একজন। তার পাশেই রিকশাচালক ছুটছেন গন্তব্যের উদ্দেশে। উত্তর আলেকান্দা, বরিশাল, ৬ আগস্ট
ছবি: সাইয়ান
১৮ / ২৮
বৃষ্টিতে নদ-নদী, খাল-বিলে নতুন পানি। সেই পানিতে পলো দিয়ে মাছ ধরেন মৎস্যশিকারিরা। বাজারে একটি পলো ১২০ থেকে ১৫০ টাকা বিক্রি করা হচ্ছে। নালিতাবাড়ী বাজার, শেরপুর, ৬ আগস্ট
ছবি: আবদুল মান্নান
১৯ / ২৮
রাঙামাটি সদরের কুদুকছড়িতে রোববার সাপ্তাহিক হাট বসে। শহর থেকে আসা পাইকারেরা কলাসহ বিভিন্ন ফলমূল কিনে চাঁদের গাড়িতে ভরে হাটের উদ্দেশে রওনা হয়েছেন ঝড়বৃষ্টি মাথায় নিয়ে। মধ্যপাড়া এলাকা, সাপছড়ি, সদর উপজেলা, রাঙামাটি, ৬ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২৮
হুরাসাগর নদে বাদাই জাল দিয়ে মাছ ধরছেন কয়েকজন। পোর্ট এলাকা, বেড়া পৌর এলাকা, পাবনা, ৬ আগস্ট
ছবি: বরুন রায়
২১ / ২৮
ঝালাইয়ে ব্যস্ত শ্রমিকেরা। প্রতিদিন ৯০০ থেকে ১২০০ টাকা মজুরিতে কাজ করেন একজন শ্রমিক। লাল মসজিদ রোড, কদমতলী, ঢাকা, ৬ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
২২ / ২৮
সড়কের পাশে রাখা পুরোনো ড্রামের ওপরে জমে আছে বৃষ্টির পানি। সেই পানিতে জন্ম নিতে পারে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা। লাল মসজিদ রোড, কদমতলী, ঢাকা, ৬ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
২৩ / ২৮
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পিকনিকের ট্রলারডুবির ঘটনায় নিহত ৯ বছরের শিশু ফারিয়ান সরকারের মা শান্তা সরকার ও বাবা ফিরোজ সরকারের আহাজারি। সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ৬ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
২৪ / ২৮
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী, লেখক ও সাহিত্যিক পান্না কায়সারের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়
ছবি: সাজিদ হোসেন
২৫ / ২৮
ঘুমন্ত শিশুকে সামনে নিয়ে আরও দুই আরোহীসহ মোটরসাইকেল চালাচ্ছেন এই ব্যক্তি। মিরপুর ১০ নম্বর এলাকা, ৬ আগস্ট
ছবি: দীপু মালাকার
২৬ / ২৮
সারা দিন বুড়িগঙ্গা নদীতে নৌকা চালিয়ে ক্লান্ত মাঝিরা পড়ন্ত বেলায় আহার করছেন। বাবুবাজার ব্রিজ, ঢাকা, ৬ আগস্ট
ছবি: আশরাফুল আলম
২৭ / ২৮
নিয়ম অমান্য করে রাজধানীর সড়কে চলছে লক্কড়ঝক্কড় গাড়ি। বাবুবাজার ব্রিজ, ঢাকা, ৬ আগস্ট
ছবি: আশরাফুল আলম
২৮ / ২৮
বাল্কহেডের ধাক্কায় নৌকা ও লঞ্চঢুবির ঘটনা ঘটছে। তবুও ঝুঁকি নিয়ে এর মধ্য দিয়ে চলাচল করে ছোট নৌযান। বাবুবাজার ব্রিজ, ঢাকা, ৬ আগস্ট
ছবি: আশরাফুল আলম