সোনালি আলোয় ভরা নতুন দিনের আগমন, সূর্য উঠছে। ধানগড়া এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১০ ফেব্রুয়ারিছবি: সাজেদুল আলম
২ / ২১
ধানের চারা নিয়ে জমিতে যাচ্ছেন কৃষক। খালাশপীর, পীরগঞ্জ, রংপুর। ১০ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৩ / ২১
গাছের ডালে বসে আছে বুলবুলি। কলাবাগান, খাগড়াছড়ি, ১০ ফেব্রুয়ারিছবি: জয়ন্তী দেওয়ান
৪ / ২১
বিক্রির জন্য জমি থেকে লাউ তুলছেন চাষি। রামজীবন, রংপুর, ১০ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৫ / ২১
নিজের চাষ করা আনারস নিয়ে বিক্রেতাদের নৌকা সমতা ঘাটে। বনরূপা, রাঙামাটি, ১০ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২১
আড়ত থেকে কিনেছেন মাছ। বিক্রির আগে ধুয়ে নিচ্ছেন সুরমার আবর্জনাভরা পানিতে। কাজিরবাজার, সিলেট, ১০ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৭ / ২১
পাহাড়ি নারীরা দল বেঁধে জমিতে ধানের চারা রোপণের কাজ করছেন। ঘিলাছড়ি নানিয়ারচর, রাঙামাটি, ১০ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২১
জাতীয় নির্বাচনের কারণে টানা চার দিন বন্ধ থাকবে স্কুল। তার আগে আজ মঙ্গলবার ছিল খোলা। আফরী, পাবনা, ১০ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
৯ / ২১
ভৈরব ও আত্রাই নদের মোহনায় খেয়ার যাত্রীর জন্য নৌকায় অপেক্ষায় মাঝি। কাঁটাবন, দিঘলিয়া, খুলনা, ১০ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১০ / ২১
বাঁশের পণ্য ফেরি করে বিভিন্ন এলাকায় ঘুরছেন এই বিক্রেতা। রাধানগর, পাবনা, ১০ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
১১ / ২১
খাবারের সন্ধানে সাদা বক ডানা মেলেছে। কাঁটাবন, দিঘলিয়া, খুলনা, ১০ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১২ / ২১
লালমনিরহাটের কুলাঘাটের রতনাই নদের ওপর সরেয়ারতল ঘাটে একটি সেতুর অভাবে ৫৪ বছর ধরে যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় লোকজন। সরেয়ারতল ঘাট, লালমনিরহাট, ১০ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১৩ / ২১
নির্বাচন উপলক্ষে বাড়িমুখী মানুষের ভিড়। চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর, ১০ ফেব্রুয়ারিছবি: মাসুদ রানা
১৪ / ২১
বিল–বাঁওড় আর ফসলের মাঠে নেমে খাবার শেষে মাঠের পাশে গাছে একঝাঁক শামুকখোল পাখি। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ১০ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
১৫ / ২১
সকালের নরম রোদে ফুটে আছে গোলাপ ফুল। ধাওয়াকোলা, বগুড়া, ১০ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১৬ / ২১
ভোটকেন্দ্রগুলোতে শেষ মুহূর্তে সিসিটিভি ক্যামেরা লাগানোর তোড়জোড় চলছে। ইন্টারনেটজনিত সমস্যা যেসব কেন্দ্রে হবে, সেসব কেন্দ্রে শুধু ভিডিও রেকর্ডিং থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র, খুলনা, ১০ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২১
শহরের অলিতে–গলিতে কাগজের ফুল বিক্রির জন্য ঘুরছেন এই ফেরিওয়ালা। জামিলনগর, বগুড়া, ১০ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১৮ / ২১
দুই দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাবনা জেলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নির্দেশনা দেন জেলার পুলিশ সুপার। পুলিশ লাইনস মাঠ, পাবনা, ১০ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
১৯ / ২১
বোরো ধান রোপণের মৌসুম চলছে। তাই দল বেঁধে শীতের সকালে বীজতলা থেকে ধানের চারা তুলছেন তাঁরা। ভেন্ডাবাড়ি, পীরগঞ্জ, রংপুর, ১০ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
২০ / ২১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা, ১০ ফেব্রুয়ারিছবি: মীর হোসেন
২১ / ২১
নির্বাচনের সময় ঘোষিত ছুটিতে ট্রেনে করে রাজধানী ছাড়ছেন মানুষ। টঙ্গী রেলস্টেশন, ঢাকা, ১০ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন