একঝলক (২ মার্চ ২০২৬)

১ / ২৩
বাঁশের খুঁটিতে বসে আছে কসাই পাখি। মণ্ডলধরন, বগুড়া, ২ মার্চ
ছবি: সোয়েল রানা
২ / ২৩
সৌন্দর্য ছড়িয়ে ফুটে আছে ক্যালিয়ান্ড্রা ফুল, যা সাধারণত পাউডার পাফ বা মণিকুন্তলা ফুল নামে পরিচিত। ফারুক পাড়া, বান্দরবান, ২ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
৩ / ২৩
ডুমুরিয়া উপজেলার একটি বড় অংশে সারা বছরই জলাবদ্ধতা থাকে। বর্ষা হোক বা শুষ্ক মৌসুম, অনেক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকে। এসব জলাবদ্ধ অঞ্চলে চলাচলের একমাত্র ভরসা স্থানীয় ছোট নৌকা, যা গ্রামবাসীর কাছে ‘ডোঙ্গা’ নামে পরিচিত। ডুমুরিয়া, খুলনা, ২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৩
শীতকাল শেষে মশার উপদ্রব বেড়েছে, তাই মশারি বিক্রি করতে গ্রামের দিকে যাচ্ছেন এই মৌসুমি ব্যবসায়ী। মীরগঞ্জ, রংপুর, ২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২৩
প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়ির সামনের দোকানে বসে মোটর ও ফ্যানের কয়েল বাঁধাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন আলম মল্লিক। দীর্ঘ ৩৩ বছর ধরে এ কাজ করছেন তিনি। গুণগতমান ভালো হওয়ায় দূরদূরান্ত থেকে অনেকেই এসে ভিড় জমান তাঁর দোকানে। ধুলদি, মাচ্চর, ফরিদপুর, ২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৬ / ২৩
আলু তোলার মৌসুম শুরু হয়েছে। তাই আলু বহনের জন্য চটের বস্তার চাহিদা বেড়েছে। ট্রাক থেকে চট নামাচ্ছেন শ্রমিকেরা। স্টেশন সড়ক, রংপুর, ২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৭ / ২৩
দীর্ঘ সময় অনাবৃষ্টিতে ছড়ার পানি শুকিয়ে যাওয়ার কারণে পানির সংকট সৃষ্টি হয়েছে। বাড়ি থেকে বহুদূর গিয়ে পানি সংগ্রহ করে আনছে পাহাড়ি তিন শিশু। মিলনপুর, বাঘাইছড়ি, রাঙামাটি, ২ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৩
ঝোপের আড়ালে লতায় ফুটেছে কলমিলতা বুনো ফুল। মিলনছড়ি, বান্দরবান, ২ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
৯ / ২৩
বসন্তে নতুন পাতা আসতে শুরু করেছে। কচিপাতা আসায় গাছের শোভাবর্ধন ঘটছে। আর্যপুর, বাঘাইছড়ি, রাঙামাটি, ২ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২৩
মেহেরপুরের গাংনী উপজেলার ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। সংযোগ সড়ক না থাকায় প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছেন তাঁরা। মধুগাড়ি, মেহেরপুর, ২ মার্চ
ছবি: আবু সাঈদ
১১ / ২৩
জুমে হলুদ তুলতে যাচ্ছেন কয়েক পাহাড়ি নারী ও কিশোর-কিশোরী। দীঘিনালা, খাগড়াছড়ি, ২ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
১২ / ২৩
ঈদুল ফিতর সামনে রেখে নগরের সড়কগুলোর নিরাপত্তা ও নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সেগুলো মেরামত করছেন এক পুলিশ সদস্য। সদর রোড, বরিশাল , ২ মার্চ
ছবি: সাইয়ান
১৩ / ২৩
শিমুলগাছের ডালে বসে আছে পাখিটি। বানিয়াজুরী, ঘিওর, মানিকগঞ্জ, ২ মার্চ
ছবি: আবদুল মোমিন
১৪ / ২৩
জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। বিক্রেতারাও প্রস্তুতি নিয়ে রেখেছেন ভালো ব্যবসার আশায়। দোকানের সামনে সাজিয়ে রাখা হয়েছে শিশুদের বাহারি জুতা। জিন্দাবাজার, সিলেট, ২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৩
নার্সারিতে চাষ করা অ্যাজোলার উৎপাদন দেখছেন কৃষি কর্মকর্তা। খৈয়াছড়া, মিরসরাই, চট্টগ্রাম, ২ মার্চ
ছবি: ইকবাল হোসেন
১৬ / ২৩
বসন্ত বাতাসে ঝরে পড়েছে গাছের পুরোনো পাতা, ছেয়ে গেছে সড়ক। মেন্দিবাগ, সিলেট, ২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৩
ফুটেছে আমের মুকুল। সেই মুকুলের সঙ্গে খেলায় মেতেছে গ্রামের শিশুরা। বালুকচড়া, শিবগঞ্জ, বগুড়া, ২ মার্চ
ছবি: সোয়েল রানা
১৮ / ২৩
চাষের তুলনামূলক খরচ কম ও ভালো দাম পাওয়ায় ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। জমি প্রস্তুত শেষে ভুট্টার বীজ বপন করা হচ্ছে। জমাদ্দার ডাংগি, ফরিদপুর, ২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২৩
সকালবেলা মনু নদে নৌকা দিয়ে চলছে মাছ ধরা। চাঁদনীঘাট, মৌলভীবাজার, ২ মার্চ
ছবি: আকমল হোসেন নিপু
২০ / ২৩
টিলার দুই ধারে সারি সারি চা-গাছ আর মাঝখানের পথে ঝরে পড়া শুকনা পাতার আস্তরণ। ঋতুবদলের এই সময়ে সবুজের ভাঁজে ভাঁজে ধরা দিয়েছে প্রকৃতির শান্ত সৌন্দর্য। লাক্কাতুরা, সিলেট, ২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২১ / ২৩
বিদ্যালয়ের চত্বরে ঝরে পড়া পলাশ ফুল গাছতলা থেকে কুড়িয়ে নিচ্ছে শিশুরা। সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় চত্বর, গোয়ালচামট, ফরিদপুর, ২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২২ / ২৩
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ সদর আসনে বিএনপির দলীয় মনোনয়ন জমা দিতে গিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসারের কক্ষ, বগুড়া, ২ মার্চ
ছবি: সোয়েল রানা
২৩ / ২৩
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের প্রতিবাদে খুলনার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এবং নারী-শিশুরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। শিববাড়ী মোড়, খুলনা, ২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন