বেলগাছের উঁচু ডালে বসে একটি সুইচোরা পাখি। বাঁশপাতার মতোই সবুজ তার দেহের পালকের রং। ইংরেজি নাম গ্রিন বা লিটন গ্রিন বি-ইটার। বয়রা, খুলনা, ১৪ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
২ / ১০
ডোবায় ফুটে থাকা লাল শাপলার পাশে সাঁতার কাটছে কয়েকটি পাতিহাঁস। নান্দলা, কিশোরগঞ্জ, ১৪ নভেম্বরছবি: তাফসিলুল আজিজ
৩ / ১০
ব্রিটিশবিরোধী প্রজা বিদ্রোহের ঐতিহাসিক নিদর্শন ইটাকুমারী জমিদারবাড়ি। একসময় পরিত্যক্ত বাড়িটি আলোকসজ্জা ও দোকানপাটের কারণে এখন দর্শনার্থীদের আকর্ষণ করছে। ইটাকুমারী, পীরগাছা, রংপুর, ১৩ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৪ / ১০
নদীতে গোসল করানোর জন্য ঘোড়াটি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বৈকণ্ঠপুর, ঘিওর, মানিকগঞ্জ, ১৪ নভেম্বরছবি: আব্দুল মোমিন
৫ / ১০
লেবুর মৌসুম শেষ হলেও বারমাসি গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে ছোট-বড় লেবু। বুড়িঘাট, নানিয়ারচর, রাঙামাটি, ১৪ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা