এক ঝলক (১৮ জুলাই, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
গাছের চারা রোপণের মোক্ষম সময় বর্ষাকাল। তাই রঞ্জন মনি চাকমা নার্সারি থেকে বিভিন্ন ফলের চারা কিনে ঘরে ফিরছেন। রাবারবাগান এলাকা, ঘিলাছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ১৮ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১২
হাওরের জমিতে জমেছে ঢল ও বৃষ্টির পানি। সেই পানিতে রাতে জাল পেতে রেখেছিলেন এক ব্যক্তি। সেই পেতে রাখা জালে মাছ পড়েছে কি না, তাই দেখছেন তিনি। মিত্রীমহল এলাকা, গোয়াইনঘাট, সিলেট, ১৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৩ / ১২
গ্রামগঞ্জ থেকে কাঁঠাল এসে জড়ো হচ্ছে জয়নগর হাটে। সুনাম থাকায় সেখানে কাঁঠাল কিনতে আসেন ব্যাপারীরা। পাইকারি দরে কেনা সব কাঁঠাল ট্রাকে করে চলে যাবে ঢাকাসহ বিভিন্ন জেলার ফলের আড়তে। জয়নগর, ঈশ্বরদী, পাবনা, ১৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৪ / ১২
পাথর ভাঙার কলে হাতুড়ি দিয়ে পাথর ভাঙছেন শ্রমিকেরা। ভারত থেকে আমদানি করা এসব পাথর ভেঙে স্তূপ করে রাখা হয় বিক্রির জন্য। সারা বছর সারা দেশে এসব পাথরের চাহিদা থাকে। হাতুড়ি দিয়ে পাথর ভেঙে দৈনিক ৫০০-৭০০ টাকা মজুরি পান শ্রমিকেরা। ছালিয়া এলাকা, সদর উপজেলা, সিলেট, ১৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৫ / ১২
দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালের বিছানা, মেঝে—সব জায়গায় রোগী। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ১৮ জুলাই
ছবি: দীপু মালাকার
৬ / ১২
একদিকে প্রমত্ত পদ্মার ঢেউয়ের তোড়ে ভাঙছে নদীর পাড়। সেই পাড়ের কাছে এক জেলে আপন মনে ভেসাল পেতে মাছ শিকার করছেন। চর বরাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ জুলাই
ছবি: এম রাশেদুল হক
৭ / ১২
গরমে হাঁসফাঁস অবস্থা। প্রচণ্ড গরমে শালিকগুলো মাঠের পাশে বসে ডাকছিল। মিরপুর স্টেডিয়াম, ঢাকা, ১৮ জুলাই
ছবি: শামসুল হক
৮ / ১২
আমন ধান রোপণের জন্য চারা নিয়ে যাচ্ছেন কৃষকরা। মণ্ডলপাড়া এলাকা, রংপুর, ১৮ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
শুধু শহরের শিশুরা নয়, মুঠোফোনে আসক্ত এখন গ্রামের শিশুরাও। মাঠে বাস্তবে ফুটবল খেলা চললেও সেদিকে আগ্রহ নেই শিশুদের, তাদের মনোযোগ মুঠোফোনের পর্দায়। দোগাছি, পাবনা, ১৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১০ / ১২
রংপুরের কলা যাচ্ছে চট্টগ্রামে। তাই ট্রাকে সাজানো হচ্ছে। শ্যামপুর এলাকা, সদর উপজেলা, রংপুর, ১৮ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১২
চা–পাতা তোলার জন্য দল বেঁধে বাগানের দিকে যাচ্ছেন চা-শ্রমিকেরা। কেওয়াছড়া চা-বাগান এলাকা, সিলেট, ১৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১২ / ১২
এলাকায় পানি না থাকায় পাট জাগ দিতে না পেরে বিপাকে পড়েছেন শত শত কৃষক। প্রায় ৩০-৪০ কিলোমিটার দূর থেকে কৃষকরা নসিমনবোঝাই করে পাট জাগ দিতে নিয়ে আসছেন পদ্মা নদী বা শাখা নালা নদীতে। মুন্সীবাজার রাস্তা, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ জুলাই
ছবি: এম রাশেদুল হক