একঝলক (২৪ ডিসেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন দলটির নেতা-কর্মীরা। ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
২ / ৩১
মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
৩ / ৩১
সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য সারি ধরেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং
৪ / ৩১
সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ৩১
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রায় ২১ হাজার কাউন্সিলর ও প্রতিনিধি অংশ নিচ্ছেন। ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ৩১
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৭ / ৩১
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন নেতা-কর্মীরা। ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৮ / ৩১
দুই বছর তিন মাসের সন্তান রহমতুল্লাহকে কোলে ঘুম পাড়িয়ে রেখেই দোকান সামলাচ্ছেন সাবিনা ইয়াসমিন। স্বল্প পুঁজি দিয়ে শুরু করা মোবাইল রিচার্জ ও স্টেশনারি পণ্যের এ ব্যবসা দিয়ে দুই সন্তানের সংসার একাই সামলান অষ্টম শ্রেণি পাস করা এই মা। স্বামীর সঙ্গে যোগাযোগ না থাকায় এভাবেই দুদক কার্যালয়ের পাশে ফুটপাতে বসে জীবিকা নির্বাহ করছেন সাবিনা। সেগুনবাগিচা, ২৪ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৯ / ৩১
আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাদের মুক্তির দাবিতে বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ ও উত্তরের উদ্যোগে গণমিছিল হয়। সদর রোড, বরিশাল নগর, ২৪ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১০ / ৩১
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরের রানীখং গির্জা প্রাঙ্গণে ‘ফ্রি হাট’ বসানো হয়। এতে সুবিধাবঞ্চিত দুই শতাধিক পরিবারের মধ্যে পোশাক, চাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন ধরনের উপহারসামগ্রী প্রদান করা হয়। মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। নেত্রকোনা, ২৪ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১১ / ৩১
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তি, সরকারের পতনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহ মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর গণমিছিল। নতুন বাজার এলাকা, ময়মনসিংহ, ২৪ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১২ / ৩১
শিক্ষা উপকরণের দাম কমানোসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদ। ফিরোজ-জাহাঙ্গীর চত্বর, ময়মনসিংহ, ২৪ ডিসেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১৩ / ৩১
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। টানা তিন দিনের ছুটিতে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। কক্সবাজার, ২৪ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৪ / ৩১
নতুন বছরের প্রথম দিনে পদ্মার পারে বসবে মেলা। সেই মেলায় বিক্রির জন্য মাটির খেলনায় রঙের আঁচড় দিচ্ছেন গৃহবধূ গীতা রানী পাল। ভাজন ডাঙা এলাকা, ফরিদপুর, ২৪ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৫ / ৩১
পঞ্চগড়ে বিএনপির গণমিছিল কেন্দ্র করে শনিবার দুপুরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে শহরের সিনেমা রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতা–কর্মীরা। পঞ্চগড়, ২৪ ডিসেম্বর
ছবি: রাজিউর রহমান
১৬ / ৩১
আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সব গ্রেপ্তার নেতা–কর্মীর মুক্তির দাবিতে গণমিছিলের আগে সমাবেশ করে বিএনপি। কে ডি ঘোষ সড়ক, খুলনা, ২৪ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ৩১
কোমরতাঁতে রিসা বোনায় ব্যস্ত ত্রিপুরা নারী। দীঘিনালার সুধীর মেম্বারপাড়া গ্রাম, খাগড়াছড়ি, ২৪ ডিসেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
১৮ / ৩১
গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে গণমিছিলটি ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বের হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সার্কিট হাউসের সামনের সড়ক, বগুড়া শহর, ২৪ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৯ / ৩১
দিগন্তজুড়ে শর্ষের ফুলে হলুদে সেজেছে প্রকৃতি। মৌমাছি মধু আহরণে ঘুরে বেড়াচ্ছে ফুলে ফুলে। মানিকগঞ্জ সদর উপজেলার পিতলাই এলাকা, ২৪ ডিসেম্বর
ছবি: আব্দুল মোমিন
২০ / ৩১
জেলা বিএনপির কার্যালয়ের সামনে পোস্ট অফিস সড়কে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্রিকেট খেলার আয়োজন করেন। পিরোজপুর, ২৪ ডিসেম্বর
ছবি: এ কে এম ফয়সাল
২১ / ৩১
কৃষক মফিজ মিয়া নিজের আবাদ করা আলুগাছগুলো বেড়ে ওঠার জন্য শ্যালো যন্ত্রের সাহায্যে পানি দিচ্ছেন। ষোলদানা, দাউদকান্দি, কুমিল্লা। ২৪ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
২২ / ৩১
খুলনায় বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে পুলিশ অবস্থান নেয়। জলকামান ও সাঁজোয়া যানকেও অবস্থান নিতে দেখা যায়। ফেরিঘাট মোড়, খুলনা, ২৪ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২৩ / ৩১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতা-কর্মীদের মুক্তি ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরে বিক্ষোভ মিছিল বের করা হয়। কোর্ট পয়েন্ট এলাকা, সিলেট, ২৪ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
২৪ / ৩১
নোয়াখালীতে বিএনপির গণমিছিল-সমাবেশের অদূরে সতর্ক পুলিশ। জেলা জামে মসজিদ সড়ক, নোয়াখালী, ২৪ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
২৫ / ৩১
গ্রামাঞ্চলে মাঠের পর মাঠ এখন সেজেছে হলুদ শর্ষের ফুলে। সেই জমির আল ধরে চলেছেন কৃষক। খয়েরসুতি, দোগাছি, পাবনা, ২৪ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২৬ / ৩১
শীতকালে খাল-বিল-জলাশয়ের পানি কমে যায়। এই সময় প্রতি শনি ও মঙ্গলবার ঘটা করে বিভিন্ন বিলে মাছ শিকারে নামেন শৌখিন মৎস্যশিকারিরা। রুহুল বিল, ভাঙ্গুরা পাবনা, ২৪ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২৭ / ৩১
ঘন কুয়াশায় কিছুই ঠাহর করা যাচ্ছে না, তবু ফুটবল অনুশীলনে ব্যস্ত ভোরের শিশির নামে ফুটবল খেলাভিত্তিক একটি সংগঠন। জিলা স্কুল মাঠ, রংপুর, ২৪ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২৮ / ৩১
মাঠ থেকে আমন ধান কাটা শেষে বসেছিল দুই দিনব্যাপী ঘোড়দৌড়ের মেলা। সেখানে নাগরদোলায় আনন্দ উপভোগ করেন বিভিন্ন বয়সী মানুষেরা। পাররানীরপাড়া গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৩ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
২৯ / ৩১
কিশোরগঞ্জ প্রত্যন্ত হাওরের অসহায় শীতার্ত মানুষের মধ্যে কিশোরগঞ্জ বন্ধুসভার কম্বল বিতরণ। মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রাম, কিশোরগঞ্জ, ২৪ ডিসেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৩০ / ৩১
বড়দিন উপলক্ষে ঘর সাজানোর জন্য প্লাস্টিকের তৈরি কৃত্রিম ক্রিসমাস ট্রি দেখছেন দুই ক্রেতা। পাথরঘাটা এলাকা, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
৩১ / ৩১
বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবিতে সমাবেশ ও মিছিল করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ওয়াসা মোড়, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল