একঝলক (২৮ জুলাই ২০২৬)

১ / ২৪
বাহারি রঙের নয়নতারা ফুলের পাপড়িতে শোভা ছড়িয়েছে বৃষ্টির ফোঁটা। লেমুছড়ি, রাঙামাটি, ২৮ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৪
বঁটির ফলা তৈরিতে ব্যস্ত এক কামার। জোড়াগেট, খুলনা, ২৮ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২৪
খাবারের আশায় পানিতে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে আছে একটি বক। রাজনগর, মৌলভীবাজার, ২৮ জুলাই
ছবি: আকমল হোসেন
৪ / ২৪
একই গাছে পাশাপাশি ফুটে থাকা গোলাপি ও সাদা জবা। আদালত প্রাঙ্গণ, মানিকগঞ্জ, ২৮ জুলাই
ছবি: আব্দুল মোমিন
৫ / ২৪
যমুনা নদীতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। কুতুবপুর, সারিয়াকান্দি, বগুড়া, ২৮ জুলাই
ছবি: সোয়েল রানা
৬ / ২৪
নিজের বাগানের কলার ছড়া বিক্রির জন্য সাপ্তাহিক বাজারে ক্রেতার অপেক্ষায় এক পাহাড়ি নারী। মারমা বাজার, বান্দরবান, ২৮ জুলাই
ছবি: মং হাই সিং মারমা
৭ / ২৪
নিজের বাগানের আনারস ডিঙি নৌকায় করে রাঙামাটি শহরে বিক্রি করতে এনেছেন এক পাহাড়ি কিষানি। নৌকা থেকে ঝুড়িভর্তি আনারস নামিয়ে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন তিনি। কলেজ গেট, রাঙামাটি, ২৮ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৪
সাঙ্গু নদে নৌকা বেয়ে মাছ ধরার কাজে ব্যস্ত জেলেরা। গোয়ালিয়াখলা, বান্দরবান, ২৮ জুলাই
ছবি: মং হাই সিং মারমা
৯ / ২৪
পাতার ফাঁকে ঝুলে আছে পাকা গাব। বানারাই, মৌলভীবাজার, ২৮ জুলাই
ছবি: প্রথম আলো
১০ / ২৪
বিলজুড়ে ফুটে থাকা সাদা শাপলা মেলে ধরেছে প্রকৃতির সৌন্দর্য। গাংগাটিয়া, হোসেনপুর, কিশোরগঞ্জ, ২৮ জুলাই
ছবি: তাফসিলুল আজিজ
১১ / ২৪
নড়াইল থেকে আনা আমড়া পাইকারি বিক্রির জন্য ট্রাক থেকে নামিয়ে রাখছেন বাজারের শ্রমিকেরা। সিটি বাজার, রংপুর, ২৮ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৪
কুমিল্লায় চার বছরে জব্দ করা প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোটবাড়ী, কুমিল্লা, ২৮ জুলাই
ছবি: আবদুর রহমান
১৩ / ২৪
দুই শিশুকে সাইকেলে নিয়ে দূরের একটি প্রাথমিক বিদ্যালয়ের পথে এক অভিভাবক। মেকুড়া, রংপুর, ২৮ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৪
হাটে বিক্রি হচ্ছে লেবু। হাজিরহাট, আরিফপুর, পাবনা, ২৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২৪
কাঁচা মরিচের দাম আকাশছোঁয়া। তাই রান্নার প্রয়োজনে বাড়ির পাশের খেত থেকে কাঁচা মরিচ তুলে নিচ্ছেন গৃহবধূ সবিতা বিশ্বাস। পারচর, মাচ্চর, ফরিদপুর, ২৮ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১৬ / ২৪
হাটে বসে খ্যাপলা জাল মেরামত করছেন এক বিক্রেতা। হাজিরহাট, আরিফপুর, পাবনা, ২৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২৪
বিলের পানিতে খরাজাল ফেলে মাছ ধরছেন এক জেলে। কামারশোন, তাড়াশ, সিরাজগঞ্জ, ২৮ জুলাই
ছবি: সাজেদুল আলম
১৮ / ২৪
প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা রিকশা চালানোর পর পথের ধারে বিক্রি হওয়া শরবত পান করে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছেন এক রিকশাচালক। চৌহাট্টা, সিলেট, ২৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২৪
ঝিরিঝিরি বৃষ্টিতে ছাতা মাথায় গন্তব্যের পথে এক নারী। জোড়াগেট, খুলনা। ২৮ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২৪
ড্রেন পরিষ্কার করে তোলা ময়লা-আবর্জনা সড়কের পাশে স্তূপ করে রেখেছেন সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। অপসারণের আগ পর্যন্ত দুর্গন্ধ ও ভোগান্তি নিয়েই চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকেরা। চৌহাট্টা, সিলেট, ২৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
২১ / ২৪
ভারত থেকে মোংলা বন্দরে আসা চাল খালাস করে কার্গো জাহাজে বরিশালে আনা হয়েছে। পরে শ্রমিকেরা সেই চাল জাহাজ থেকে ট্রাকে তুলে খাদ্যগুদামে পাঠাচ্ছেন। বরিশাল, ২৮ জুলাই
ছবি: সাইয়ান
২২ / ২৪
বিশ্ব বাঘ দিবসের আগের দিন দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে ছিল বেঙ্গল টাইগার। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা, ২৮ জুলাই
ছবি: তানভীর আহমেদ
২৩ / ২৪
বাংলাদেশের উপকূলে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, ঢাকা, ২৮ জুলাই
ছবি: মীর হোসেন
২৪ / ২৪
দেশজুড়ে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য অভিভাবকেরা নিয়ে আসছেন রাজধানীর মহাখালীর ডিএনসি কোভিড–১৯ ডেডিকেটেড হাসপাতালে। ঢাকা, ২৮ জুলাই
ছবি: দীপু মালাকার