একঝলক (২৪ আগস্ট ২০২৫)

১ / ২৫
কুঞ্জলতা ফুলের পাপড়িতে জমে আছে বৃষ্টির ফোঁটা। সাধনাপুর, রাঙামাটি, ২৪ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৫
জলাশয়ে কচুরিপানার ওপর হেঁটে বেড়াচ্ছে জোড়া ডাহুক পাখি। আড়িয়া, শাজাহানপুর, বগুড়া, ২৪ আগস্ট
ছবি: সোয়েল রানা
৩ / ২৫
ভৈরব নদে জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত কৃষক। কাথুলী, গাংনী, মেহেরপুর, ২৪ আগস্ট
ছবি: আবু সাঈদ
৪ / ২৫
শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। খেপ্পোপাড়া পাহাড়, রাঙামাটি, ২৪ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৫
মেঘলা দিনে বিলের জলে ভেসে চলেছে নৌকা। চলনবিলের সগুনা এলাকা, তাড়াশ, সিরাজগঞ্জ, ২৪ আগস্ট
ছবি: সাজেদুল আলম
৬ / ২৫
সাইকেল চালিয়ে মাছের পোনা বিক্রি করতে বেড়িয়েছেন এক বিক্রেতা। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২৪ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২৫
বৃষ্টির পর ঘরের চালায় ঝরে পড়েছে শিউলি ফুল। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২৪ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২৫
উড়ছে কবুতরের ঝাঁক। যশোদল, কিশোরগঞ্জ, ২৩ আগস্ট
ছবি: তাফসিলুল আজিজ
৯ / ২৫
পথের ধারে লেবু বিক্রি করতে বসেছেন এক বিক্রেতা। কিনব্রিজ, সিলেট, ২৪ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১০ / ২৫
ভাঙাচোরা সড়কের খানাখন্দে জমেছে বৃষ্টির পানি। মুক্তিযোদ্ধা চত্বর, সিলেট, ২৪ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১১ / ২৫
বাগেরহাট জেলার সংসদীয় আসনসংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাবের প্রতিবাদে জেলার সব মহাসড়ক অবরোধ করা হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কাটাখালী, খুলনা, ২৪ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৫
সড়কের দুই পাশে বসে তিন ঘণ্টার সবজির বাজার। আশপাশের কৃষকেরা বিভিন্ন সবজি এখানে পাইকারি ও খুচরায় বিক্রি করেন। হাজী শরিয়াতুল্লাহ বাজার, ফরিদপুর, ২৪ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২৫
বগুড়া পৌরসভার বেশির ভাগ সড়কই খানাখন্দে ভরা। এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে প্রায় আট লাখ শহরবাসী। খান্দার গোহাইল সড়ক, বগুড়া, ২৪ আগস্ট
ছবি: সোয়েল রানা
১৪ / ২৫
বিএসসি প্রকৌশলীদের পরীক্ষার মাধ্যমে নবম গ্রেডে নিয়োগসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। রাজশাহী–ঢাকা মহাসড়কের কাজলা এলাকায়, রাজশাহী, ২৪ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম
১৫ / ২৫
বৃষ্টিভেজা বুনো ফুলে রাঙা প্রকৃতি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ২৪ আগস্ট
ছবি: আবদুর রহমান
১৬ / ২৫
চুরির অপবাদ দিয়ে তারাগঞ্জের বুড়িরহাটে রূপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিচার, অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, রংপুর, ২৪ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২৫
সড়কের গর্তে জমা পানি মাড়িয়ে এভাবে চলতে হয় যানবাহনকে। এতে ইঞ্জিনে পানি ঢুকে যানবাহন বন্ধ হয়ে যাওয়া এবং উল্টে যাওয়ার ঘটনা ঘটছে। ঢাকা-মতলব সড়কে, পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২৫
খেলনা গাড়ি চালানোয় ব্যস্ত দুই শিশু। কদমতলী, রংপুর, ২৪ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২৫
ঝিরিঝিরি বৃষ্টির মাঝে যাত্রীর খোঁজে রিকশাচালক। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৪ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২০ / ২৫
পদ্মা নদীতে মাছ শিকারে ব্যস্ত দুই মৎস্যজীবী। দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী, ২৪ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
২১ / ২৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রথমা প্রকাশনের উদ্যোগে আয়োজিত বইমেলায় খুদে পাঠক ও অভিভাবকেরা। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা, ২৪ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
২২ / ২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সব হত্যার বিচার এবং আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে শহীদ ও আহত পরিবারের ব্যানারে বিক্ষোভ। বাংলামোটর, ঢাকা, ২৪ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
২৩ / ২৫
শৌখিন অনেক মানুষ মাটির তৈরি তৈজসপত্র কিনে থাকেন। সড়কের পাশে দোকানে মাটির তৈজসপত্র সাজিয়ে রাখছেন এক ব্যবসায়ী। মেরিল বাইপাস, পাবনা, ২৪ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
২৪ / ২৫
ছানাদের নিয়ে জলাশয়ে কচুরিপানার মাঝে পাতি সরালি। আড়িয়া, শাজাহানপুর, বগুড়া, ২৪ আগস্ট
ছবি: সোয়েল রানা
২৫ / ২৫
নারকেলপাতা থেকে তৈরি ঝাড়ু পাইকারি দরে কিনে খুচরা বিক্রির জন্য নেওয়া হচ্ছে। মেরিল বাইপাস, পাবনা, ২৪ আগস্ট
ছবি: হাসান মাহমুদ