বিদ্যুৎ নেই, তাই গ্যাস নিতে একটি সিএনজি স্টেশনের ভেতর প্রাইভেট কারের দীর্ঘ সারি। সেনপাড়া পর্বতা, মিরপুর, ঢাকা, ২ অক্টোবরছবি: আশরাফুল আলম
২ / ১৬
কোনো কাজ না থাকায় গাড়িতে ঘুমিয়ে অলস সময় পার করছেন ঘোড়ার গাড়ির এক চালক। এ ধরনের ঘোড়ার গাড়ি সাধারণত বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়ায় চলাচল করে। পল্লবী, মিরপুর, ঢাকা, ২ অক্টোবরছবি: আশরাফুল আলম
৩ / ১৬
দীর্ঘদিন ধরে সড়কে পড়ে আছে অকেজো একটি বাস। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কালশী, পল্লবী, ঢাকা, ২ অক্টোবরছবি: আশরাফুল আলম
৪ / ১৬
চাকরি রাজস্বকরণের দাবিতে ইউনিয়ন প্রকল্পের কেন্দ্রীয় কর্মচারী কল্যাণ পরিষদের অবস্থান কর্মসূচির ১৩০তম দিন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২ অক্টোবরছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১৬
শহরে শিশুদের বিনোদন কেন্দ্র ও খেলার জায়গা কম। এর মধ্যেও কিছু স্থানে খেলার সুযোগ পেলে শিশুরা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, তেজগাঁও, ২ অক্টোবরছবি: সাজিদ হোসেন
৬ / ১৬
রাজধানীর বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়কে দিনের বেশির ভাগ সময় যানজট ছিল। এতে চরম ভোগান্তিতে পড়ে মানুষ। বিমানবন্দর সড়ক, কাওলা, ঢাকা, ২ অক্টোবরছবি: খালেদ সরকার
৭ / ১৬
খালে আসা নতুন পানিতে গোধূলিলগ্নে নামার চেষ্টা করছে দুই জোড়া রাজহাঁস। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ২ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৬
ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে কৃষকের খেতের আখ। বেদবানিয়া, ফরিদপুর, ২ অক্টোবরছবি: আলীমুজ্জামান
৯ / ১৬
নার্সারি থেকে রঙ্গন ও গোলাপের চারা ভ্যানে তুলছেন লতিফ প্রামাণিক। প্রতিটি চারা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করেন তিনি। গোকুল, বগুড়া, ২ অক্টোবরছবি: সোয়েল রানা
১০ / ১৬
সুতা দিয়ে নিটিং কারখানায় থানকাপড় তৈরির কাজে ব্যস্ত কারিগর। এসব কাপড় ডাইং কারখানায় ওয়াশ ও রং করার পরে হোসিয়ারিতে বানানো হবে স্যান্ডো গেঞ্জি। নয়ামাটি, নারায়ণগঞ্জ, ২ অক্টোবরছবি: দিনার মাহমুদ
১১ / ১৬
বৃষ্টির পানিতে সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। বাঁশমুলি, পশ্চিম দেওভোগ, নারায়ণগঞ্জ, ২ অক্টোবরছবি: দিনার মাহমুদ
১২ / ১৬
রংপুর ক্রিকেট গার্ডেনের কাছে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। নানা রকম পণ্যের দোকানে ক্রেতাদের ভিড়। রাধাবল্লভ, রংপুর, ২ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দিনে সিলেট রামকৃষ্ণ মিশনে অঞ্জলি দিতে আসা ভক্তরা। সিলেট, ২ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১৪ / ১৬
বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প আয়োজিত চাকরি মেলায় চাকরিপ্রত্যাশীদের ভিড়। মাসকান্দা, ময়মনসিংহ, ২ অক্টোবরছবি: আনোয়ার হোসেন
১৫ / ১৬
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’—দেবীর কাছে এই আকুতি জানিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ২ অক্টোবরছবি: শিমুল তরফদার
১৬ / ১৬
পশ্চিমাকাশে আভা ছড়িয়ে অস্তাচলে রক্তিম সূর্য। সোনালি রঙে রাঙা বিলের পানিতে ডিঙিনৌকা নিয়ে মাছ ধরায় ব্যস্ত বাবা ও ছেলে। সোনলী সৈকত, বড়বিল, ভাঙ্গুড়া, পাবনা, ১ অক্টোবরছবি: হাসান মাহমুদ