একঝলক (১০ মার্চ, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
রাজধানীর সিদ্দিকবাজারের বিস্ফোরণস্থল থেকে আলামত সংগ্রহ করছেন সিআইডির সদস্যরা। সিদ্দিকবাজার, ঢাকা, ১০ মার্চ
ছবি: দীপু মালাকার
২ / ২৭
মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষায় অংশ নিয়ে হল থেকে বেরিয়ে আসছেন পরীক্ষার্থীরা। কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ২৭
বাসস্থান, কর্মস্থান নিরাপদ ও সুরক্ষিত রাখতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর সিদ্দিকবাজারে মানববন্ধন করে একটি সংগঠন। সিদ্দিকবাজার, ঢাকা, ১০ মার্চ
ছবি: দীপু মালাকার
৪ / ২৭
নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে বাস-পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাটোর, ১০ মার্চ
ছবি: মুক্তার হোসেন
৫ / ২৭
ভোলার চরফ্যাশন থেকে এই তরমুজ এসেছে বরিশাল নগরে। বড় আকারের ১০০ তরমুজ পাইকারিতে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ হাজার টাকায়। বালুঘাট, বরিশাল নগর, ১০ মার্চ
ছবি: সাইয়ান
৬ / ২৭
গরু-মহিষর দুধ বিক্রির জন্য কলসে করে নিয়ে এসেছেন বিক্রেতা। লঞ্চঘাট এলাকা, বরিশাল নগর, ১০ মার্চ
ছবি: সাইয়ান
৭ / ২৭
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রংপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে মহড়া। জিলা স্কুল মাঠ, রংপুর, ১০ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২৭
দুর্ঘটনার ঝুঁকি সত্ত্বেও গাড়ির সামনে, ছাদে উঠেছেন লোকজন। দীঘিনালা বাস টার্মিনাল, খাগড়াছড়ি, ১০ মার্চ
ছবি: পলাশ বড়ুয়া
৯ / ২৭
ধানখেতে সার দিচ্ছেন এক নারী। তেঘড়ী গ্রাম, শিবগঞ্জ, বগুড়া ১০ মার্চ
ছবি: সোয়েল রানা
১০ / ২৭
শিকারের আশায় বাঁশের খুঁটিতে বসে আছে পানকৌড়ি। শব্দলদীঘি, শিবগঞ্জ, বগুড়া, ১০ মার্চ
ছবি: সোয়েল রানা
১১ / ২৭
ধানখেতে জড়ো হয়েছে একঝাঁক বক। মিরেরচক, শিবগঞ্জ, বগুড়া, ১০ মার্চ
ছবি: সোয়েল রানা
১২ / ২৭
খেতে কাজ করছেন বাবা। তাঁর জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছে সন্তান। খটখটিয়া, রংপুর, ১০ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৭
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে একক প্রতিবাদ জানান মোখলেছুর রহমান
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ২৭
প্রেসক্লাবের সামনে আদানির চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ভাসানী অনুসারী পরিষদ। ঢাকা, ১০ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ২৭
হাওরের কাদাপানিতে মাছ ধরে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। কাঁধে তাঁর মাছ ধরার সরঞ্জাম। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ১০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৭
ভাটায় ইট পোড়ানো হচ্ছে। আর ভাটার চুল্লি দিয়ে নির্গত কালো ধোঁয়া বাতাসে মিশে দূষিত করছে পরিবেশ। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায়, ১০ মার্চ
ছবি: দিনার মাহমুদ
১৭ / ২৭
পদচারী–সেতুর এক পাশজুড়ে বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তাই চলাচলের পথ সংকীর্ণ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পথচারীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায়, ১০ মার্চ
ছবি: দিনার মাহমুদ
১৮ / ২৭
শীত মৌসুমে চা–গাছের ডালপালা ছেঁটে দেওয়া হয়। ছেঁটে দেওয়া চা–গাছে উঠেছে সবুজ কুঁড়ি। নারী চা–শ্রমিকেরা নিপুণ হাতে এই মৌসুমের চা–পাতা তুলতে শুরু করেছেন। ইস্পাহানি জেরিন চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১০ মার্চ
ছবি শিমুল তরফদার
১৯ / ২৭
প্রমত্ত পদ্মা নদীর বেশির ভাগ অংশ এখন শুকিয়ে ধু ধু বালুচর। এর মধ্যে চলাচলের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়িতে জমি থেকে ফসল নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। ছুটে চলা ঘোড়ার মতোই বছরজুড়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ছুটতে হয় নদীপারের মানুষদের। পদ্মা ঘাট, পাবনা, ১০ মার্চ
ছবি: হাসান মাহমুদ
২০ / ২৭
বরই মৌসুম শেষের দিকে। তাই সড়কের ধারে গাছ ঝাঁকিয়ে বরই পারছেন পরিবারের সদস্যরা। মিঠাপুকুর উপজেলার নাসিরাবাদ এলাকা, রংপুর, ১০ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৭
আখের গুড় তৈরির মৌসুম শেষের দিকে। সামনে পবিত্র রমজান মাসে গুড়ের চাহিদা বাড়বে, তাই দিনভর গুড় তৈরির কাজে ব্যস্ত রুহুল আমিন। প্রতি কেজি গুড় ৯০ থেকে ১১০ টাকা পাইকারি বিক্রি করেন তিনি। মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর, রংপুর, ১০ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২৭
ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন বন্ধুবান্ধব নিয়ে। কেউবা এসেছেন পরিবার–পরিজন নিয়ে। তাঁদের মধ্যে বেশির ভাগই মেলা প্রাঙ্গণ ঘুরে ছবি তুলে সময় কাটাচ্ছেন। আবার অনেকে পছন্দের পণ্যটি খুঁজছেন এবং কেনাকাটা করছেন। এবারের বাণিজ্য মেলায় ৪০০টি স্টল রয়েছে। প্রতিটি স্টলে ভিড় করছে ক্রেতারা। চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে, ১০ মার্চ
ছবি: জুয়েল শীল
২৩ / ২৭
পুরোনো জাহাজের বড় লোহার পাইপ। পানির লাইনসহ বিভিন্ন কারখানায় এসব লোহার পাইপ ব্যবহার করা হয়। মরিচা তুলে ও জোড়া লাগিয়ে মানভেদে প্রতি কেজি লোহার পাইপ ৩৫ থেকে ৮০ টাকায় বিক্রি করা হয়। চট্টগ্রাম নগরের সাগরিকা, ১০ মার্চ
ছবি: জুয়েল শীল
২৪ / ২৭
পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, ১০ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
২৫ / ২৭
পলাশ ফুলের ডালে কাঠবিড়ালির দুরন্তপনা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১০ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
২৬ / ২৭
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর গণসংগীত উৎসবের উদ্বোধন। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১০ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
২৭ / ২৭
গাছে বসে আছে ভুবন চিলের ঝাঁক। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১০ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ