হাওরের বোরো খেতে পানি দিচ্ছেন কৃষক। খাবারের খোঁজে কয়েকটি হাঁস সেখানে ঘোরাঘুরি করছে। বাঁকগুল হাওর, সিলেট, ১৫ ফেব্রুয়ারি।ছবি: আনিস মাহমুদ
১৫ / ২১
ইঞ্জিনচালিত নৌকায় কাঠের তৈরি আসবাবপত্র শহর থেকে গ্রামে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বাঁকছড়ি, রাঙামাটি, ১৫ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২১
কোমরতাঁতে তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী পোশাক পিনন বুনছেন এক তরুণী। রোয়াংছড়ি, বান্দরবান, ১৫ ফেব্রুয়ারিছবি: মং হাই সিং মারমা
১৭ / ২১
পাহাড়িদের ঐতিহ্যবাহী মাছ ধরার উপকরণ লুই দিয়ে নদীতে মাছ ধরতে ব্যস্ত মারমা এক নারী। তুলাছড়িপাড়া, বান্দরবান, ১৫ ফেব্রুয়ারিছবি: মং হাই সিং মারমা
১৮ / ২১
এসব লাউ পাঠানো হবে ঢাকার কারওয়ান বাজারে। পাইকারি ক্রেতারা কৃষকদের কাছ থেকে লাউগুলো কিনে স্তূপ করে রেখেছেন। শুকলাল হাট, চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১৯ / ২১
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ায় সিলেট শহর থেকে পণ্য কিনে নৌকায় করে বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। খরচ কম হওয়ায় নদীপথ হয়ে উঠেছে পণ্য পরিবহনের ভরসা। সুরমা নদী, লামাকাজি, সিলেট, ১৫ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
২০ / ২১
ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও করে রাখেন বিএনপির নেতা–কর্মীরা। রংপুর ৩, ৪ ও ৬ নম্বর আসনের পরাজিত বিএনপি প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর, ১৫ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
২১ / ২১
নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য মনোগ্রাম ও পতাকার স্ট্যান্ডযুক্ত ৫০টি গাড়ি প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পরিবহন পুল, সরকারি যানবাহন অধিদপ্তর, ঢাকা, ১৫ ফেব্রুয়ারিছবি: দীপু মালাকার