সবজিবাগানের বাঁশের খুঁটিতে বসে আছে একটি ঝুঁটিশালিক পাখি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ৯ জুলাইছবি: সাদিক মৃধা
১১ / ১৮
বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে রংপুরে শোভাযাত্রা বের হয়। কাছারিবাজার, রংপুর, ৯ জুলাইছবি: মঈনুল ইসলাম
১২ / ১৮
টানা বর্ষণে কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব মেহেরনামা এলাকায় বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়ে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। পূর্ব মেহেরনামা, পেকুয়া, কক্সবাজার, ৯ জুলাইছবি: এস এম হানিফ
১৩ / ১৮
বর্ষা মৌসুমের জনপ্রিয় ফল লটকন সাজিয়ে সড়কের পাশে রিকশাভ্যানে বিক্রি করছেন এক বিক্রেতা। সদর রোড, বরিশাল, ৯ জুলাইছবি: সাইয়ান
১৪ / ১৮
১৩ জুলাই বরিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে আগমনস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। ত্রিশ গোডাউন, বরিশাল, ৯ জুলাইছবি: সাইয়ান
১৫ / ১৮
পদ্মা নদীতে পানি বাড়ায় মাছ ধরার তৎপরতা বেড়েছে। ফেরিঘাটের পন্টুনে মাছ ধরার প্রস্তুতির জন্য কারেন্ট জাল গুটিয়ে নিচ্ছেন দুই জেলে। দৌলতদিয়া, রাজবাড়ী, ৯ জুলাইছবি: এম রাশেদুল হক
১৬ / ১৮
রাজধানীর ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসে ক্লান্ত হয়ে বসে আছেন এক রোগী। ঢাকা, ৯ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ১৮
দীর্ঘদিন ধরে সড়ক দখল করে গড়ে ওঠা সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের কারণে প্রতিদিনই যানজটে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যাত্রীরা। চেলোপাড়া, বগুড়া, ৯ জুলাইছবি: সোয়েল রানা
১৮ / ১৮
দিনাজপুরের বিরামপুর উপজেলার পারভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামানের বাড়ির আঙিনা থেকে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া মূল্যবান বেলেপাথর সরকারি হেফাজতে নেওয়া হচ্ছে। বিরামপুর, দিনাজপুর, ৯ জুলাই।ছবি: নূরে আলম সিদ্দিকী