সিলেট অঞ্চলের গ্রামগুলোয় এখনো টিকে আছে ‘পাল চড়ানি’ প্রথা। গ্রামের বিভিন্ন পরিবারের গবাদিপশু একত্র করে একজন রাখাল বা মালিকের দায়িত্বে মাঠে চরানো হয়। স্থানীয়ভাবে অনেকেই এই যৌথ পশু পালন ব্যবস্থাকে ‘বারি’ বলেও থাকেন। পালাক্রমে গ্রামের মানুষের গরু নিয়ে রাখালেরা চলে যান দূরের তৃণভূমিতে। বর্ষায় দিন শেষে এভাবে ধলাই নদ সাঁতরে ফিরে গরুর পাল। ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৩ জুনছবি: আনিস মাহমুদ
গরমে চারদিকে হাঁসফাঁস অবস্থা। পথচারীদের মধ্যে খাওয়ার পানি ও হাতপাখা বিতরণ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা শাখার সদস্য। ট্রাফিক মোড়, পাবনা, ২৩ জুনছবি: হাসান মাহমুদ
১৫ / ২৫
কাজের খোঁজে দল বেঁধে শহরে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। মাহিগঞ্জ, রংপুর, ২৩ জুনছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৫
তিন চাকার যানবাহনে পরিবহন করা হচ্ছে চালের বস্তা। এর ওপরে ঝুঁকি নিয়ে যাত্রা করেছেন নারী ও শিশুরা। অনন্ত মোড়, ঢাকা রোড, পাবনা, ২৩ জুনছবি: হাসান মাহমুদ
১৭ / ২৫
সেতুর সংযোগ অংশে সড়ক গেছে ধসে, তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি। মোহনপুর লঞ্চঘাট সড়ক, কুমিল্লা, ২৩ জুনছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২৫
মেঠো পথ ধরে দই বিক্রির জন্য বাজারে যাচ্ছেন তিনি। মঘাদিয়া, মিরসরাই, ২৩ জুনছবি: ইকবাল হোসেন
১৯ / ২৫
সকাল থেকেই বরিশালের আকাশে ছিল রোদ আর মেঘের লুকোচুরি। হঠাৎ আকাশ কালো করে নামে একপশলা বৃষ্টি। বৃষ্টির মধ্যে গন্তব্যে যাচ্ছেন রিকশাযাত্রী। বান্দ রোড, বরিশাল, ২৩ জুনছবি: সাইয়ান
২০ / ২৫
ফুটেছে সাদা কাঠগোলাপ ফুল। শাকতলা, কুমিল্লা, ২৩ জুনছবি: আবদুর রহমান
২১ / ২৫
বৈদ্যুতিক পুলের টানা তারের ওপর বসে আছে বর্ণিল ফড়িং। ভাংনাহাটি, শ্রীপুর, গাজীপুর, ২৩ জুনছবি: সাদিক মৃধা
তপ্ত দুপুরে গোসল করতে নেমে পদ্মা নদীর নতুন পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ভাজন ডাঙ্গা, ফরিদপুর, ২৩ জুনছবি: আলীমুজ্জামান
২৪ / ২৫
পদ্মা নদীর তীরে পেতে রাখা চাঁই থেকে মাছ সংগ্রহ করছেন পাড়ের এক বাসিন্দা। আলিয়াবাদ, ফরিদপুর, ২৩ জুনছবি: আলীমুজ্জামান
২৫ / ২৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। শাহবাগ, ঢাকা, ২৩ জুনছবি: সাজিদ হোসেন