একঝলক (০১ অক্টোবর ২০২৬)

১ / ১০
ধানের তুষ ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকেরা। পল্লীমঙ্গল, বগুড়া, ১ অক্টোবর
ছবি: সোয়েল রানা
২ / ১০
শীতের অনেকটা আগেই পুরোনো কাপড় সেলাই করে কাঁথা তৈরি করছেন গৃহবধূ আন্নি বেগম। দেবীনগর, ফরিদপুর, ১ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৩ / ১০
ডেঙ্গুর প্রাদুর্ভাবে বেড়েছে ডাবের চাহিদা ও দাম। গ্রাম থেকে ডাব সংগ্রহ করে শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। বোকাইল, গেরদা, ফরিদপুর, ১ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৪ / ১০
গাছের ডালে বসে আছে একঝাঁক টিয়া পাখি। বন বিভাগ, খাগড়াছড়ি, ১ অক্টোবর
ছবি: জয়ন্তী দেওয়ান
৫ / ১০
চারদিক উজ্জ্বল করে ফুটে আছে মধুমালতী ফুল। অনেকে এ ফুলটিকে মধুমঞ্জুরি নামেও ডাকে। উধুনিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ ১ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
৬ / ১০
ইঞ্জিনচালিত ডিঙিভর্তি বাতাবিলেবু। বাগানিরা বিক্রি করতে গ্রাম থেকে রাঙামাটি দিকে যাচ্ছেন। পুরান পাড়া, রাঙামাটি, ১ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১০
বুলবুলি পাখিটি তার ছানাকে পেঁপে খাওয়াচ্ছে। নারাই ছড়ি, রাঙামাটি, ১ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১০
পাইকারি মোকাম থেকে পেঁয়াজ কিনে বেছে নিচ্ছেন খুচরা বিক্রেতারা। একটু পরই পেঁয়াজগুলো নগরের অলিগলিতে বিক্রি করবেন তাঁরা। সুবিল সেতু, বগুড়া, ১ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৯ / ১০
কলাখেতে সাথি ফসল হিসেবে ফুলকপির আবাদ করেছেন এক কৃষক। প্রখর রোদে খেতটি পরিচর্যায় ব্যস্ত কিষান–কিষানিরা । গরিবপুর, শিবগঞ্জ, বগুড়া, ১ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১০ / ১০
ময়লা পানিতে সড়ক সয়লাব, দুর্ভোগে যানবাহনের চালক-যাত্রী। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-ইউনিয়ন পরিষদ সড়ক, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী