কোচিং শেষ করে বাড়ি ফিরছে একদল খুদে শিক্ষার্থী। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ সেপ্টেম্বরছবি: এম রাশেদুল হক
২ / ২১
ক্রেতাকে আকৃষ্ট করতে আলোর খেলনা ঘুরাচ্ছেন এই বিক্রেতা। জাবুসা, রূপসা, খুলনা, ২৪ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৩ / ২১
ফ্রেমে আটকানো পাঞ্জাবির কাপড়ের ওপর হাতের বুননে কারুকাজ করছেন তিনি। ফুলতলা, খুলনা, ২৫ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৪ / ২১
দুর্গাপূজা উপলক্ষে বাদ্যযন্ত্রের বেচাকেনা জমে উঠেছে। ঢোল, খোল, ঢাকসহ নানা রকমের বাদ্যযন্ত্রের দাম ৩০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। রংপুর, ২৫ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৫ / ২১
নদীর ধারে কাশবনের মাঝ দিয়ে মাছ ধরতে যাচ্ছেন এই ব্যক্তি। কাউনিয়া, রংপুর, ২৫ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৬ / ২১
হাওরে ফুটে আছে অজস্র লাল-সাদা শাপলা। হাওর থেকে শাপলা তুলে নৌকায় করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। দক্ষিণ সুরমা, সিলেট, ২৫ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৭ / ২১
শিকারের আশায় বিদ্যুতের তারে বসে আছে শঙ্খচিল। সিলেট, ২৫ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৮ / ২১
গত দুই দিনের বৃষ্টিতে তিস্তা নদীতে পানি বেড়েছে। সেখানে জাল ফেলে মাছ ধরছেন এক শৌখিন মাছশিকারি। কাউনিয়া, রংপুর, ২৫ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
সিলেট ও চট্টগ্রাম থেকে বেত এনে বিভিন্ন ধরনের আসবাব তৈরি করে বিক্রি করেন এই ব্যক্তি। কুমিল্লা, ২৫ সেপ্টেম্বরছবি: এম সাদেক
বাড়ির উঠানে পাটি পেতে পড়ালেখায় ব্যস্ত শিশুরা। প্রতিদিন দুপুরের নাওয়া–খাওয়া শেষে এভাবে দল বেঁধে পড়তে বসে গ্রামের এই শিশুরা। চর কোষাখালি, দোগাছি, পাবনা, ২৬ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
১৮ / ২১
পাবনার তৈরি কাঁচির বেশ সুনাম। দীর্ঘদিন ধরে এই কাঁচি তৈরির কাজ করেন সুজন মালিথা। লোহা ও পিতলের হাতল লাগানো কাঁচি মান ও আকারভেদে বিক্রি হয় ৭৫ থেকে ২০০০ টাকায়। দ্বীপচর, দোগাছি, পাবনা, ২৬ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
১৯ / ২১
আয়নাল মাতুব্বর ১৮ বছর ধরে ঘটি গরম চানাচুর বিক্রি করেন। বাহারি পোশাকে গান গেয়ে হেলেদুলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন চিড়া, চানাচুর ও রসুনভাজা মেশানো চানাচুর। পশ্চিম খাবাসপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
২০ / ২১
বাড়ির ফটকে বসে নকশি কাঁথা সেলাই করছেন মর্জিনা ও মিম খাতুন। প্রতিটি কাঁথা সেলাই করে মজুরি পাবেন ৪০০ টাকা। মাগুড়ার তাইড় গ্রাম, শেরপুর, বগুড়া, ২৬ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
২১ / ২১
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত লাগোয়া বেলাভূমি থেকে বিভিন্ন প্রজাতির গাছপালা সাগরের প্রবল ঢেউয়ের ঝাপটায় উপড়ে পড়েছে। কুয়াকাটা, পটুয়াখালী ২৫ সেপ্টেম্বরছবি: প্রথম আলো