একঝলক (২৪ সেপ্টেম্বর,২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
সামনেই শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা। জেলা পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলটির অনুশীলন মাঠে বৃষ্টির পানি জমে আছে। তবে থেমে নেই অনুশীলন। তেঁতুলতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৪ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৭
সিলেটের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট সোবহানীঘাট। এখান থেকে পাইকারি দরে সবজি কিনে ট্রাকে জেলার বিভিন্ন বাজারে নিয়ে যান ব্যবসায়ীরা। বাজার থেকে ট্রাকে তোলা হচ্ছে সবজির বস্তা। সোবহানীঘাট, সিলেট, ২৮ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৩ / ৭
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সুবিদবাজার এলাকায় সড়কের মাঝখানে পড়ে আছে সড়ক বিভাজক পিলার। এ কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সিলেট, ২৪ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ৭
চলতি বছরে পাটের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। ব্যবসায়ীদের কেনা পাট গুদামে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে তুলে দিচ্ছেন শ্রমিকেরা। চান্দাইকোনা হাট, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ সেপ্টেম্বর
ছবি: সাজেদুল আলম
৫ / ৭
গ্রামীণ জনপদের মানুষ নিজেদের বাগানের পণ্য নৌকায় করে নিয়ে এসেছেন কাপ্তাই হ্রদের ভাসমান হাটে বিক্রি করতে। রাঙামাটি, ২৪ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৭
বিদ্যুতের তারে বসে আছে শালিক পাখিদের দল। কুষ্টিয়া, ২৪ সেপ্টেম্বর
ছবি: তৌহিদী হাসান
৭ / ৭
পালতোলা নৌকা নিয়ে ছুটে চলছেন এক মাঝি। সাহেবরমপুর, মাদারীপুর, ২৪ সেপ্টেম্বর
ছবি: অজয় কুণ্ডু